ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কুতুবদিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৮:০৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৮:০৬:৫০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
কুতুবদিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু ছবি সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে এক দিনে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে কৈয়ারবিল বড় মৌলভীপাড়া থেকে দুই শিশু এবং দুপুরে দক্ষিণ ধুরুং কাঁচা গ্রাম থেকে আরও এক শিশুকে উদ্ধার করা হলেও, হাসপাতাল পৌঁছানোর পর তাদের মৃত ঘোষণা করা হয়।
 

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে ইলিয়াছের এক বছরের ছেলে আব্দুল্লাহ বাড়ির আঙিনায় খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে কবির আহমদের আট বছরের মেয়ে জোৎস্না আক্তারও পুকুরে ডুবে যায়। দু’জনকে দ্রুত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবার দুটি রামু থেকে এসে স্থানীয় শুঁটকি মহালে কাজ করতেন এবং ভাড়া বাসায় থাকতেন।
 

একই দিন দুপুরে দক্ষিণ ধুরুং কাঁচা গ্রামে বেলালের চার বছরের ছেলে তাফসীর পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
 

কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, অভিভাবকদের অসচেতনতার কারণে একই দিনে তিনটি শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।