ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ঢাকা–মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ‘অজ্ঞান পার্টি’ চক্রের ৯ সদস্য গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৯:২৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৯:২৩:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
ঢাকা–মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ‘অজ্ঞান পার্টি’ চক্রের ৯ সদস্য গ্রেফতার ছবি সংগৃহীত

রাজধানী ঢাকা ও মুন্সীগঞ্জে সমন্বিত অভিযানে ‘অজ্ঞান পার্টি’ নামে পরিচিত একটি চক্রের ৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিএনজি চালকদের চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয় বলে শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিবির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রয়েছেন মো. করিম মিয়া (৪৩), মো. মান্নান খান (৬৬), মনসুর ওরফে মোশারফ (৪৩), মজিবর (৫৪), জসিম (৩৭), মনির (৪৫), মো. জামাল হোসেন (৬৬), তৌহিদুল ইসলাম রবিন (২৬) এবং ইউনুস (৫০)। চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীবেশে সিএনজি ভাড়া নিয়ে চালকদের সঙ্গে মিশে চা বা পানীয়তে চেতনানাশক মেশানোর মাধ্যমে তাদের অচেতন করে ছিনতাই করে আসছিল।

ঘটনার পটভূমিতে জানা যায়, গত ১ অক্টোবর ভোরে মোহাম্মদপুরের আল্লাহ করিম বাসস্ট্যান্ডে সিএনজি চালক মো. শাহজালালকে একই কৌশলে অচেতন করে তার অটোরিকশা, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় চক্রটি। পরে চালকের মোবাইলে যোগাযোগ করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা পাওয়ার পর গাড়ি ফেরত দেওয়ার কথা জানানো হয়। এ ঘটনায় ৬ নভেম্বর মোহাম্মদপুর থানায় মামলা হয়।

মামলার পর তেজগাঁও বিভাগের ডিবির একটি দল সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। পরে ৭ নভেম্বর রাজধানীর ধোলাইপাড় এলাকায় পরিচালিত প্রথম অভিযানে চক্রের ছয়জনকে এবং মুন্সীগঞ্জের সিরাজদিখানে দ্বিতীয় অভিযানে মূলহোতা জামালসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি সিএনজি, ১ হাজার ৯০০ পিস চেতনানাশক ট্যাবলেট ও এক লাখ টাকা উদ্ধার করা হয়।

ডিবি জানায়, গ্রেফতার সদস্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।