ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

এনবিআরে অচলাবস্থা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের তিন সিদ্ধান্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:১৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:১৫:২১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
এনবিআরে অচলাবস্থা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের তিন সিদ্ধান্ত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের ফলে সৃষ্ট অচলাবস্থা নিরসনে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
 
বৃহস্পতিবার (২৬ জুন) অর্থ উপদেষ্টার সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যান এবং ১৬ জন সদস্য অংশ নেন।
 
শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বিস্তারিত আলোচনার পর তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়:
১. ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার করা হবে।
২. এনবিআরের সাম্প্রতিক দুটি বদলির আদেশ পুনর্বিবেচনা করা হবে।
৩. আগামী ১ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা, রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট পরামর্শক কমিটি ও এনবিআর সদস্যরা অংশ নেবেন।
 
সরকার আশা করছে, আলোচনার ভিত্তিতে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন হবে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও সেবাখাত সচল রাখতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরে থেকে দায়িত্ব পালন করবেন এবং সবাইকে কাজের প্রতি মনোনিবেশ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।