হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজে আন্তর্জাতিক পুরস্কার পেলেন শফিকুল আলম
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৮:৪২:৫৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৮:৪৯:১৮ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪২ বার পঠিত
ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কাভার করে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ‘দ্য সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া ২০২৫ (এসওপিএ) অ্যাওয়ার্ড’ অর্জনের খবর জানান।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, “বাংলাদেশ বিপ্লব” ও শেখ হাসিনার দেশত্যাগ সংক্রান্ত ব্রেকিং নিউজ কাভারের জন্য তিনি “অনারেবল মেনশন” পেয়েছেন। সঙ্গে তিনি পুরস্কারের একটি ছবিও যুক্ত করেছেন।
গত বছরের ৫ আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছাড়েন, তখন শফিকুল আলম আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, এসওপিএ অ্যাওয়ার্ড এশিয়ার মুক্ত ও দায়িত্বশীল সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে প্রদান করা হয়। এটি এ অঞ্চলের অসামান্য সাংবাদিক ও প্রকাশকদের সম্মানিত করে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।