ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

তিন জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৭:৩৯:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৭:৩৯:৩১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
তিন জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে এই কমিটির সভাপতি করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিনটি নির্বাচন নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। অভিযোগ রয়েছে যে নানা কৌশলে ভোটাধিকার লঙ্ঘন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে জোর করে নির্বাচিত করা হয়েছিল। এর ফলে দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মৌলিক মানবাধিকার হুমকির মুখে পড়েছে।
 
এই প্রেক্ষাপটে, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভবিষ্যৎ করণীয় নির্ধারণে নির্বাচনগুলোতে সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত করতে এ কমিটি গঠন করেছে।
 
কমিটির অন্য সদস্যরা হলেন:
 
সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ
 
জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন
 
নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম
 
 
এই কমিটিকে নির্বাচনী অনিয়মের তদন্ত ছাড়াও ভবিষ্যতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সুপারিশ পেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।