ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

তিন সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৭:১৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৭:১৫:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
তিন সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ
পঞ্চগড়ের তেঁতুলিয়া ও সদর উপজেলার তিনটি সীমান্ত এলাকা দিয়ে ১৮ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (২৫ জুন) ভোরে তেঁতুলিয়ার শুকানি এবং সদর উপজেলার টোকাপাড়া ও জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পরে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় এবং পরবর্তীতে থানায় হস্তান্তর করা হয়।
 
বিজিবি সূত্রে জানা গেছে, নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানি বিওপি এলাকা দিয়ে বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের সদস্যরা মেইন পিলার ৭৪১ এর ৪ নম্বর সাব পিলার দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৫ জনকে বাংলাদেশে পুশইন করে। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভজনপুর বিওপি তাদের ধানশুকা এলাকায় আটক করে।
 
একই সময়ে টোকাপাড়া সীমান্ত দিয়ে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের সদস্যরা আরও ৬ জনকে পুশইন করলে বিজিবি টহল দল কমলাপাড়া এলাকা থেকে তাদের আটক করে। জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করা হয়, যাদের পরে জয়ধরভাঙ্গা বিওপি সদস্যরা আটক করে।
 
আটককৃতরা ভারতীয় বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন এবং গ্রেফতার হওয়ার পর শিলিগুড়ি থেকে বিমানে পাঠিয়ে সীমান্তে এনে বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন করা হয়।
 
তেঁতুলিয়া ও সদর থানার ওসি জানান, আটককৃতদের শনাক্ত করে পরিবারে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ ডায়েরি করে পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।