স্বাধীন পুলিশ কমিশন গঠনের আহ্বান আইজিপি বাহারুল আলমের
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৭:১১:৪৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৭:১১:৪৯ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
আইজিপি মো. বাহারুল আলম।
রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন পুলিশ কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। বুধবার (২৫ জুন) সকালে ‘পুলিশ আধুনিকীকরণ ও পেশাদারিত্ব’ শীর্ষক আলোচনায় তিনি এ আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
আইজিপি বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করে একটি প্রস্তাব জমা দিলেও তা গভর্নেন্সের মূল বিষয়ের প্রতি যথাযথ গুরুত্ব দেয়নি। তার মতে, পুলিশকে রাজনৈতিক প্রভাব ও অযৌক্তিক প্রক্রিয়া থেকে মুক্ত রাখা অপরিহার্য।
তিনি জানান, ব্যক্তিগতভাবে তার কাছেও প্রভাবশালী মহল থেকে বিভিন্ন অনুরোধ আসে, যা শাসনব্যবস্থার দুর্বলতার প্রতিফলন।
আইজিপি আরও বলেন, ছাত্রদের নেতৃত্বাধীন সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর দেশে নাগরিক সচেতনতার শক্তিশালী ঢেউ উঠেছে। একইসঙ্গে তিনি পুলিশ প্রশিক্ষণ ও অভিযানে মানবাধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।