ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মরদেহ এখনো চাপা, উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৮:১৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৮:১৭:২০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মরদেহ এখনো চাপা, উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ ছবি সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে এখনও শতাধিক মরদেহ চাপা পড়ে আছে। দুর্গম এলাকা ও পর্যাপ্ত সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার।

তালেবানের সামরিক বাহিনী উদ্ধারকাজে অংশ নিচ্ছে, তবে অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় যোগাযোগ বিঘ্নিত হয়েছে। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে ৪০টিরও বেশি বিমানযোগে হতাহতদের কাবুলে আনা হয়েছে। স্থানীয় সময় রোববার পূর্ব আফগানিস্তানের তিন প্রদেশে ৬ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ৮১২ জনের মৃত্যু হয় এবং আহতের সংখ্যা তিন হাজার ছাড়ায়। ভূমিকম্পের ধাক্কা পাকিস্তানেও অনুভূত হয়েছে।

ঘটনার আগে টানা দুই দিন ধরে ভারি বৃষ্টিপাতে অঞ্চলগুলো দুর্বল হয়ে পড়েছিল। অধিকাংশ ঘরবাড়ি কাদামাটির তৈরি হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে কাবুলেও কয়েক সেকেন্ড স্থায়ী কম্পন টের পাওয়া যায়। এমনকি ৪০০ কিলোমিটার দূরের ইসলামাবাদেও ঝাঁকুনি অনুভূত হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।