৫ সচিব ও ১ গ্রেড-১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৬:৪৯:২০ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৬:৪৯:২০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮৬ বার পঠিত
সরকার বৃহস্পতিবার (১৯ জুন) রাতে পাঁচজন সচিব এবং একজন গ্রেড-১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান,
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার,
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম,
জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ড. মো. সহিদ উল্যাহ
ওএসডি সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন,
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. লিপিকা ভদ্র।
সরকারি চাকরি আইনের ৪৫ নম্বর ধারায় বলা হয়েছে, চাকরির ২৫ বছর পূর্ণ হলে সরকার প্রয়োজনীয় ব্যাখ্যা ছাড়াই কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।
প্রজ্ঞাপনে জানানো হয়, এরা সবাই বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন। এর আগেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতিপ্রাপ্ত কয়েকজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।