ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নিরাপত্তা নিশ্চিত না হলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাসের ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৩:৩৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৩:৩৭:৫৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
নিরাপত্তা নিশ্চিত না হলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাসের ঘোষণা
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা-সংক্রান্ত সব উদ্বেগের সঠিক সমাধান না হওয়া পর্যন্ত কোনো ধরনের ভিসা ইস্যু করা হবে না। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
 
পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। তাই যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো আবেদন অনুমোদিত হয় না।
 
এছাড়া, ভুয়া নথি দাখিলকারীদের বিরুদ্ধে কড়া অবস্থানের কথাও উল্লেখ করেছে মার্কিন দূতাবাস। এতে বলা হয়েছে, ভুয়া ডকুমেন্ট জমা দিলে আবেদনকারীর ভিসা প্রত্যাখ্যান করা হয় এবং যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট দেশেও আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।