ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত দফা নির্দেশনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:২৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:২৬:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত দফা নির্দেশনা
বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে সাতটি বিশেষ নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ আগস্ট) জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এ নির্দেশনায় সচিবালয়ের প্রতিটি ভবন ও প্রাঙ্গণে সার্বক্ষণিক শৃঙ্খলা ও সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
 
নির্দেশনায় উল্লেখ করা হয়, দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে সচিবালয়ের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। অননুমোদিত সভা, পেশাজীবী সংগঠনের বৈঠক বা সম্মেলনও অনুমতি ছাড়া আয়োজন করা যাবে না। সন্ধ্যা ৬টার পর কিংবা ছুটির দিনে দাফতরিক কাজে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে এবং প্রয়োজন হলে পূর্বানুমতি নিতে হবে।
 
এছাড়া সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে। কোনো ভবন বা প্রাঙ্গণে লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো নিষিদ্ধ করা হয়েছে। সচিবালয়ে প্রবেশের সময় গাড়ি ও ব্যক্তিদের নিরাপত্তা তল্লাশি নিশ্চিত করবে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।