ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

শর্তসাপেক্ষে জিম্মিদের কাছে খাবার পাঠাতে চায় হামাস, রেড ক্রসকে প্রস্তাব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৮:৫৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৮:৫৫:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
শর্তসাপেক্ষে জিম্মিদের কাছে খাবার পাঠাতে চায় হামাস, রেড ক্রসকে প্রস্তাব ছবি সংগৃহীত

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, নির্দিষ্ট কিছু মানবিক শর্ত পূরণ হলে তারা রেড ক্রসের মাধ্যমে ইসরাইলি জিম্মিদের কাছে খাদ্য সহায়তা পৌঁছাতে দিতে রাজি। রোববার (৩ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় তারা।

এই ঘোষণাটি আসে এমন সময়, যখন হামাসের প্রকাশিত এক ভিডিওতে হাড্ডিসার এক ইসরাইলি জিম্মিকে দেখে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সোমবার (৪ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি প্রকাশের পর ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ একাধিক পশ্চিমা দেশ এর তীব্র নিন্দা জানিয়েছে।

হামাস জানিয়েছে, তারা রেড ক্রসকে জিম্মিদের কাছে পাঠাতে দিবে কেবল তখনই, যদি ইসরাইল মানবিক করিডোর স্থায়ীভাবে খুলে দেয় এবং ত্রাণ বিতরণের সময় বিমান হামলা পুরোপুরি বন্ধ রাখে।

এদিকে, ইসরাইলের দাবি অনুযায়ী, গাজায় বর্তমানে ৫০ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২০ জনের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে হামাস এখনও কোনো মানবিক সংস্থাকে তাদের কাছে যাওয়ার অনুমতি দেয়নি।

সম্প্রতি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি সরু কংক্রিটের টানেলের ভেতর এক অর্ধনগ্ন ও ক্ষীণদেহ যুবক, যার নাম এভিয়াতার ডেভিড। ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে তাকে অপহরণ করা হয়। ভিডিওটি প্রকাশের পর ইসরাইল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন আহ্বান করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।