ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গোপালগঞ্জে জীবননাশের শঙ্কায় বলপ্রয়োগে বাধ্য হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী: সেনাবাহিনী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১২:১৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ১২:১৭:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
গোপালগঞ্জে জীবননাশের শঙ্কায় বলপ্রয়োগে বাধ্য হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী: সেনাবাহিনী
গোপালগঞ্জে অনেকের জীবন হুমকির মুখে থাকায় আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে বলপ্রয়োগ করেছিল, তবে প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী।
 
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ঢাকা সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম।
 
তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির একটি পথসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অনেকের জীবননাশের আশঙ্কা তৈরি হয়। সেই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করে, তবে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার হয়নি।
 
তিনি আরও জানান, গোপালগঞ্জের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য প্রকাশ হবে। কোনো রাজনৈতিক দলকে সেনাবাহিনী আলাদাভাবে বিবেচনা করে না বলেও তিনি উল্লেখ করেন।
 
সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বাহিনীকে একযোগে কাজ করতে হবে এবং যারা সম্মুখসারিতে থাকে, তাদের আরও কার্যকর হতে হবে।
 
তিনি জানান, গত ৪ সপ্তাহে সেনাবাহিনী ৩৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। গত আগস্ট থেকে এখন পর্যন্ত হারানো ১২ হাজার ১১৯টি অস্ত্রের মধ্যে ৯ হাজার ৭২৯টি উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬ হাজার ৪৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
এছাড়াও তিনি জানান, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সেনাবাহিনী পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে।
 
তিনি বলেন, জনদুর্ভোগ ও সহিংসতা সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নেবে এবং সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।