৯৯০ টাকায় ২৫টি দাওয়াতি বই, সঙ্গে পবিত্র উমরাহ জয়ের সুযোগ
মুফতী যুবায়ের আহমাদের লিখিত বইয়ের সেট নিয়ে হিলফুল ফুযুল প্রকাশনীর বিশেষ আয়োজন, থাকছে ল্যাপটপ ও স্মার্টফোনসহ ২০টি পুরস্কার।
- আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৭:৩৯:৪০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৭:৩৯:৪০ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৭১ বার পঠিত
ছবি : প্রতিনিধি
আলহামদুলিল্লাহ! ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট ও ইসলামিক অনলাইন মাদরাসা (IOM)-এর সম্মানিত পরিচালক মুফতী যুবায়ের আহমাদ হাফিজাহুল্লাহর লিখিত দাওয়াতি বইসমূহ নিয়ে বিশেষ অফার ঘোষণা করেছে হিলফুল ফুযুল প্রকাশনী।
এই অফারের আওতায় মাত্র ৯৯০ টাকায় সংগ্রহ করা যাবে ২৫টি গুরুত্বপূর্ণ দাওয়াতি বইয়ের একটি পূর্ণাঙ্গ সেট। বই সংগ্রহের পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ। এর মধ্যে রয়েছে পবিত্র উমরাহ পালনের সুযোগ, ল্যাপটপ, স্মার্টফোনসহ সর্বমোট ২০টি পুরস্কার।
ঘোষিত পুরস্কারগুলোর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে থাকছে পবিত্র উমরাহ পালনের সুযোগ (বিমান টিকিট ও ভিসাসহ)। দ্বিতীয় পুরস্কার একটি ল্যাপটপ এবং তৃতীয় পুরস্কার একটি স্মার্টফোন। এ ছাড়াও থাকছে আরও ১৭টি আকর্ষণীয় পুরস্কার।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী রমজান মাসে সম্ভাব্য বিজয়ীদের নাম ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।
বিজয়ী নির্বাচন প্রক্রিয়া
প্রতিটি বইয়ের সেট ক্রয়ের বিপরীতে ক্রেতাকে একটি করে সিরিয়াল নম্বর প্রদান করা হবে। অফার চলাকালীন সময় থেকে বিজয়ী ঘোষণা পর্যন্ত সকল ক্রেতার সিরিয়াল নম্বর পৃথক কাগজে লিখে পেঁচিয়ে একটি স্বচ্ছ পাত্রে সংরক্ষণ করা হবে।
পরবর্তীতে মুফতী যুবায়ের আহমাদ হাফিজাহুল্লাহসহ দেশের বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফেসবুক লাইভের মাধ্যমে স্বচ্ছতা ও আমানতদারিতা বজায় রেখে ওই পাত্র থেকে সিরিয়াল নম্বর উত্তোলন করা হবে। এভাবেই নির্বাচিত হবেন সৌভাগ্যবান বিজয়ীরা।
বই অর্ডার ও সংগ্রহের পদ্ধতি
আগ্রহীরা নির্ধারিত অনলাইন ফরম পূরণের মাধ্যমে বইয়ের সেট অর্ডার করতে পারবেন।
অর্ডার ফরম:
https://forms.gle/vChzcMptGCuvhC169
বইগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে হোম ডেলিভারি দেওয়া হবে। এ ক্ষেত্রে নির্ধারিত কুরিয়ার ও সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ১০০ টাকা এবং ঢাকার বাইরে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বই কেনা ও অফার-সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে পাঠকদের হিলফুল ফুযুল প্রকাশনীর ফেসবুক পেজে চোখ রাখার অনুরোধ জানানো হয়েছে।
সার্বিক যোগাযোগ:
০১৭৯৮-৪১৮১০০
০১৭২৯-২৯৩৪০০
আয়োজকরা জানান, দাওয়াতি কার্যক্রমের প্রসার, ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দাওয়াতি জ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। তাই বইগুলো সংগ্রহের পাশাপাশি দাওয়াতি কাজের প্রসারে অফারটির তথ্য অন্যদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।