রংপুরে তিন দিনব্যাপী বিভাগীয় দাওয়াতি ও তালিমি ইজতেমা শুরু ১৯ নভেম্বর
রংপুর সদরের মা'হাদুদ দাওয়াহ আল ইসলামিয়া প্রাঙ্গণে দেশ-বিদেশের বরেণ্য উলামায়ে কেরামের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
- আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৯:১৮:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৯:১৮:৩৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮৪ বার পঠিত
ছবি : প্রতিনিধি
রংপুরে আগামী ১৯ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ‘দাওয়াতি ও তালিমি ইজতেমা ও মজলিস–২০২৬’।
১৯, ২০ ও ২১ নভেম্বর (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের সেন্টারহাট এলাকার খারুয়াবাধা, সরকারপাড়ায় অবস্থিত মা'হাদুদ দাওয়াহ আল ইসলামিয়া রংপুর (দাওয়াহ মাদ্রাসা) প্রাঙ্গণে এ ইজতেমা অনুষ্ঠিত হবে।
ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট বাংলাদেশ ও মা'হাদুদ দাওয়াহ আল ইসলামিয়া রংপুরের উদ্যোগে আয়োজিত এ ইজতেমায় প্রতিদিন তাহাজ্জুদ থেকে এশা পর্যন্ত বিভিন্ন দাওয়াতি ও তালিমি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
ইজতেমাটি উপমহাদেশের প্রখ্যাত দাঈ মুফতি যুবায়ের আহমাদ হাফিযাহুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। তিনি বিশ্ববিখ্যাত দাঈ মাওলানা কালিম সিদ্দিকী (দা.বা.)-এর বিশিষ্ট খলিফা। আয়োজক সূত্রে জানা গেছে, ইজতেমার তিন দিনই তিনি উপস্থিত থেকে দাওয়াত, তারবিয়াত, ইসলাহ ও দ্বীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বয়ান ও দিকনির্দেশনা দেবেন। এ ছাড়া দেশ-বিদেশের বরেণ্য উলামায়ে কেরাম, দাঈ ও ইসলামী চিন্তাবিদরা বিভিন্ন বিষয়ে বয়ান ও নসিহত পেশ করবেন।
*যাতায়াতের নির্দেশনা*
দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে আয়োজকদের পক্ষ থেকে যাতায়াতের নির্দেশনা দেওয়া হয়েছে। রংপুর বা সৈয়দপুর থেকে সলেয়াশাহ বাজার হয়ে দক্ষিণ দিকে সেন্টারহাটে এবং রংপুর বা বদরগঞ্জ থেকে মিলেরপাড় হয়ে উত্তর দিকে সেন্টারহাটে পৌঁছে ইজতেমা ময়দানে যাওয়া যাবে।
দাওয়াতি ও তালিমি মজলিস ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দাওয়াত ও তাবলীগ বিভাগের জিম্মাদার মাওলানা মামুনুর রশিদ এবং রংপুর বিভাগীয় জিম্মাদার মাওলানা শামীম আশরাফ উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিদের ইজতেমায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
মাশাআল্লাহ খুব সুন্দর