ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

ছেঁড়া টাকার বিনিময়ে নতুন টাকার লেনদেন : সুদ হচ্ছে কি না জেনে নিন

একই দেশের একই মুদ্রা বিনিময়ে সমপরিমাণ টাকা হাতে হাতে লেনদেনের বিধান দিয়েছেন ফুকাহায়ে কেরাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০১:১৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০১:১৭:০১ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
ছেঁড়া টাকার বিনিময়ে নতুন টাকার লেনদেন : সুদ হচ্ছে কি না জেনে নিন প্রতীকী ছবি- ( সংগৃহীত)

সংগৃহীত- হানাফি ফিকহ ফেসবুক গ্রুপ থেকে খাইরুল ইসলাম

আমরা অনেকেই বিভিন্ন সময় বাধ্য হয়ে পুরাতন ছেঁড়াফাটা টাকার বিনিময়ে নতুন টাকা কম-বেশি করে লেনদেন করে থাকি। কিন্তু শরয়ী দৃষ্টিকোণ থেকে এর বৈধতা আছে কি না বা থাকলেও বৈধতার পদ্ধতি কী তা জানার চেষ্টাও করি না। আজকের পর্বে এই ধরনের লেনদেনের ব্যাপারে  ফুকাহায়ে কেরামের দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করবো। ইনশাআল্লাহ।

শরয়ী দৃষ্টিকোণ থেকে একই দেশের এবং একই জাতীয়  মুদ্রার পরস্পর লেনদেনের ক্ষেত্রে বিনিময় সমান সমান ও হাতে হাতে  হওয়া আবশ্যক। যদিও তা নতুন এবং পুরাতন ছেঁড়া নোটের পরস্পরের  লেনদেনই হোক না কেন। এক্ষেত্রে  কম-বেশি করা নাজায়েয এবং সুদের অন্তর্ভুক্ত। সুতরাং দেশীয় ছেঁড়া বা পুরাতন টাকা দিয়ে নতুন টাকা কম-বেশি করে আদানপ্রদান করা নাজায়েয।

তাই নতুন নোটের বিনিময়ে পুরাতন নোট কম-বেশির সাথে ক্রয়-বিক্রয় করা নাজায়েজ ও সুদের অন্তুর্ভুক্ত।
কারণ বর্তমানে কাগজি নোটগুলোই আদানপ্রদানের মাধ্যম হিসেবে স্বর্ণ-রূপার মুদ্রার স্থান দখল করে নিয়েছে।

উল্লেখ্য যে, ছেঁড়া-ফাটা নোট যদি চালানো সম্ভব না হয় তাহলে ব্যাংকের মাধ্যমে পরিবর্তন করে নিবে। বিশেষ করে রাষ্ট্রীয় ব্যাংকগুলো তো বিনামূল্যেই উক্ত সেবাটি প্রদান করে। তাই এক্ষেত্রে সুদী লেনদেন করার কোন যৌক্তিকতা নেই।

জামিয়া ইসলামিয়া বিন্নুরি টাউন,করাচী, ফাতাওয়া ওয়েবসাইটে ছেঁড়া বা পুরাতন টাকা দিয়ে নতুন টাকা কম-বেশি করে বিক্রি করা বৈধ হওয়ার একটি পদ্ধতি এভাবে বলা হয়েছে যে,

“ যদি এই ধরনের চুক্তি করার প্রয়োজন হয়, তাহলে
বৈধতার পদ্ধতি এরকম হতে পারে যে, নতুন নোট প্রদানকারী ব্যক্তি নতুন নোটের সাথে  উদাহরণস্বরূপ, এক হাজার মূল্যের নোটের সাথে কোনো অতিরিক্ত জিনিস যোগ করে একই চুক্তিতে বিক্রি করবে। যেমন একটি কলম সাথে রেখে দেবে। অতঃপর নতুন এক হাজার টাকার বিনিময়ে ছেঁড়া-ফাটা এক হাজার টাকা হয়ে যাবে। আর ছেঁড়া-ফাটা টাকা প্রদানকারী কর্তৃক  দেওয়া অতিরিক্ত টাকা সেই কলমের বিনিময়ে হয়ে যাবে। " এভাবে কেউ লেনদের করলে তা বৈধ হবে।

-তথ্যসূত্র: বুখারী শরীফ: ২/৭৫০, মুসলিম শরীফ: ৫/৪২, হিদায়া: ৩/১০৪ ও ৬১৮, আহসানুল ফাতাওয়া: ৭/২২, ২৩ ও ৫৪,  বুহুস ফী কাযায়া ফিকহিয়্যাহ মুআসিরা ১/১৬৪-১৬৬; ফিকহুন নাওয়াযিল ৩/২২; আততাযাখখুমুন নকদী ফিলফিকহিল ইসলামী ৭৩; মাজাল্লাহ মাজমাউল ফিকহিল ইসলামী ৩/১৯৬৫
জামিয়া ইসলামিয়া বিন্নুরি টাউন,করাচী, ফাতাওয়া
নম্বর ১৪৪২০৯২০২২৩৪

جاء في رد المحتار 5/257، ایچ ایم سعید

"(هو) لغة الزيادة. وشرعا (بيع الثمن بالثمن) أي ما خلق للثمنية ومنه المصوغ (جنسا بجنس أو بغير جنس) كذهب بفضة (ويشترط) عدم التأجيل والخيار و (التماثل)  أي التساوي وزنا (والتقابض) بالبراجم لا بالتخلية (قبل الافتراق) وهو شرط بقائه صحيحا على الصحيح (إن اتحد جنسا وإن) وصلية (اختلفا جودة وصياغة) لما مر في الربا .

(قوله: وإن اختلفا جودة وصياغة) قيد إسقاط الصفقة بالأثمان؛ لأنه لو باع إناء نحاس بمثله وأحدهما أثقل من الآخر جاز مع أن النحاس وغيره مما يوزن من الأموال الربوية أيضا؛ لأن صفة الوزن في النقدين منصوص عليها فلا تتغير بالصنعة ولا يخرج عن كونه موزونا بتعارف جعله عدديا لو تعورف ذلك بخلاف غيرهما، فإن الوزن فيه بالعرف فيخرج عن كونه موزونا بتعارف عدديته إذا صيغ وصنع كذا في الفتح، حتى لو تعارفوا بيع هذه الأواني بالوزن لا بالعدد لا يجوز بيعها بجنسها إلا متساويا، كذا في الذخيرة نهر."


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।