ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালাবেন

৩০ ডিগ্রিতে এসি চালালেও ঘর গরম হবে না, জানুন সঠিক ব্যবহার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১২:৪০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১২:৪০:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালাবেন ছবি সংগৃহীত

হালকা ঠান্ডা পড়তে শুরু করায় এসির ব্যবহার কমিয়ে দিয়েছেন অনেকেই। তবে শীতের সময়ে এসি ৩০ ডিগ্রি সেলসিয়াসে সেট করলে ঘর গরম হবে, এমন ধারণা ঠিক নয়। সাধারণ এসি মূলত ঘর ঠান্ডা করার জন্য তৈরি হওয়ায় এটি গরম বাতাস দিতে পারে না।
 

ঘরের তাপমাত্রা যদি ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, তাহলে ৩০ ডিগ্রিতে এসি সেট করলে থার্মোস্ট্যাটের নির্দেশনায় কম্প্রেসর বন্ধ হয়ে যেতে পারে। তখন মূলত ফ্যান চলবে এবং ঘরের বাতাসই ঘোরাবে। ফলে ৩০ ডিগ্রি সেট করলেও এসি ঘর গরম করবে না।
 

এ অবস্থায় কম্প্রেসর বন্ধ থাকায় বিদ্যুৎ খরচও তুলনামূলক কম হতে পারে। সাধারণ পরিস্থিতিতে শুধু ফ্যান চললে এসি প্রায় ৩০ থেকে ৫০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 

শীতকালে এসি থেকে গরম বাতাস পেতে হলে সাধারণ এসি দিয়ে তা সম্ভব নয়। এ জন্য হট অ্যান্ড কোল্ড এসি প্রয়োজন, যা রিভার্স সাইকেল প্রযুক্তির মাধ্যমে ঘর গরম করতে পারে।
 

হালকা ঠান্ডায় ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করা বা শুধু বাতাস চলাচলের প্রয়োজন হলে এসি ৩০ ডিগ্রিতে সেট করার পরিবর্তে ফ্যান মোড ব্যবহার করা বেশি কার্যকর। এতে কম্প্রেসর চালু না থাকায় অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমানো এবং এসির ওপর চাপ এড়ানো সম্ভব।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।