ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

ইনুর নির্দেশ নিয়ে প্রসিকিউটরের বক্তব্য

১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল, ১১টি গ্রাউন্ড দেখিয়েছে প্রসিকিউশন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৩:১৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৩:১৯:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
ইনুর নির্দেশ নিয়ে প্রসিকিউটরের বক্তব্য ছবি: সংগৃহীত

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নির্দেশনা একজন সেনা কমান্ডারের নির্দেশের চেয়েও বেশি কার্যকর ছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তাঁর ভাষ্য, একজন বেসামরিক ঊর্ধ্বতন নেতার নির্দেশের সঙ্গে বক্তব্য ও পরিবেশ তৈরির বিষয়ও যুক্ত থাকে।
 

সোমবার (৫ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রসিকিউটর তামিম। তিনি জানান, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে প্রসিকিউশন আপিল করেছে।
 

তামিম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রসিকিউশন আপিল করেছে। এতে ১১টি গ্রাউন্ড তুলে ধরে ইনুর সাজাকে অপর্যাপ্ত দাবি করা হয়েছে। একই সঙ্গে যেসব অভিযোগে তিনি খালাস পেয়েছেন, সেগুলোতেও সাজা দেওয়ার আবেদন করা হয়েছে।
 

প্রসিকিউটরের দাবি, অপরাধের ভয়াবহতা, গভীরতা এবং এতে কত মানুষ নিহত বা আহত হয়েছেন—সাজার ক্ষেত্রে এসব বিষয় বিবেচনা করা প্রয়োজন। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণের সঙ্গে ১০ বছরের কারাদণ্ডের বিষয়টি সামঞ্জস্যপূর্ণ নয় বলেও আপিলে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।
 

ইনুর নির্দেশ প্রসঙ্গে তামিম বলেন, আন্তর্জাতিক বিচারব্যবস্থার নজিরের ভিত্তিতে প্রসিকিউশন দেখিয়েছে যে বেসামরিক ঊর্ধ্বতন নেতার নির্দেশের প্রভাব সামরিক কমান্ডারের নির্দেশের চেয়ে ভিন্ন হতে পারে। তাঁর বক্তব্য অনুযায়ী, একজন বেসামরিক নেতা নির্দেশ দেওয়ার পাশাপাশি বক্তব্যের মাধ্যমে অধীনদের ওপর প্রভাব ফেলতে পারেন এবং এর মাধ্যমে অপরাধ সংঘটনের পরিবেশ তৈরি হতে পারে।
 

গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে আটটি অভিযোগের মধ্যে তিনটিতে দোষী সাব্যস্ত করে মোট ১০ বছরের কারাদণ্ড দেন। বাকি পাঁচটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। পরে গত ২০ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।