ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

হুতিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের

দেশের সব এলাকা পুনর্দখল ও সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা প্রেসিডেন্টের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১১:১১:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১১:১১:৫২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৬ বার পঠিত
হুতিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের ছবি সংগৃহীত

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইয়েমেনের সরকার। দেশের বাকি থাকা সব এলাকা পুনর্দখল এবং পুরো দেশে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই এ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি।
 

রোববার (৪ অক্টোবর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।
 

সম্প্রতি হুতি ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়ে যাওয়ার মধ্যে ইয়েমেন সরকারের পক্ষ থেকে এ ঘোষণা এলো। হুতিদের সাম্প্রতিক হামলার পরই সরকারের পক্ষ থেকে কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।
 

হুতিরা জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে তারা। গোষ্ঠীটির দাবি, গত ১২ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের ৫০টি বিমান হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে। তবে সৌদি আরব এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
 

ইয়েমেনের রাজধানী সানা এক দশকেরও বেশি সময় ধরে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। গোষ্ঠীটির সামরিক সক্ষমতা দুর্বল করতে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনী অভিযান চালিয়ে আসছে। উত্তরাঞ্চলের প্রধান ঘাঁটি সা’দাসহ ইয়েমেনের বিভিন্ন এলাকায় হুতিদের বিরুদ্ধে হামলা চলছে।
 

তবে কয়েকটি নিরাপত্তা সূত্রের দাবি, ইরান-সমর্থিত হুতিরা বিভিন্ন এলাকায় অগ্রগতি অব্যাহত রেখেছে। সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র তাইজ শহর, যা এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
 

রোববার হুতিরা ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের সঙ্গে তাইজের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সরবরাহপথ কেটে দিয়েছে বলে জানা গেছে। তিনটি ইয়েমেনি সামরিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, হুতিরা ওই এলাকা ও সরবরাহপথের নিয়ন্ত্রণ নেওয়ায় তাইজ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।