ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

ইরান ইস্যুতে শিগগিরই সিদ্ধান্ত, ‘সহজ অথবা কঠিন’ পথের ইঙ্গিত: ট্রাম্প

ইরানের সামরিক ও অর্থনৈতিক অবস্থা ‘বিধ্বস্ত’ দাবি করে সংঘাত দ্রুত শেষ হওয়ার পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১০:১২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১০:১২:৪৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯০ বার পঠিত
ইরান ইস্যুতে শিগগিরই সিদ্ধান্ত, ‘সহজ অথবা কঠিন’ পথের ইঙ্গিত: ট্রাম্প ছবি সংগৃহীত

ইরান ইস্যুতে শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ অক্টোবর) তিনি বলেছেন, ইরানকে ঘিরে ওয়াশিংটনের পরবর্তী সিদ্ধান্তের ফলাফল ‘সহজ অথবা কঠিন’—এই দুই পথের যেকোনো একটির মাধ্যমে আসতে পারে। একই সঙ্গে ইরান ইতোমধ্যে সামরিক ও অর্থনৈতিকভাবে ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছে বলেও দাবি করেছেন তিনি। খবর দ্য ইকোনমিক টাইমসের।

ইরান নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে ট্রাম্প বলেন, পরিস্থিতি ইতিবাচকভাবে এগোচ্ছে এবং ইরানের বর্তমান অবস্থা ভালো নয়। তবে যুক্তরাষ্ট্র ঠিক কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি তিনি।

এর আগে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরান নিয়ে তার আসন্ন কৌশল সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে ট্রাম্প বলেন, তিনি নিজের পরিকল্পনা প্রকাশ করলে তা বড় ধরনের সংবাদ শিরোনামে পরিণত হবে। তবে সম্ভাব্য প্রশাসনিক পদক্ষেপ কী হতে পারে কিংবা কখন সেই সিদ্ধান্ত কার্যকর করা হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানাননি তিনি।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত ‘খুব দ্রুত’ শেষ হবে। সংঘাতের অবসান হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলেও পূর্বাভাস দিয়েছিলেন তিনি। একই সঙ্গে তেহরান অর্থনৈতিক ও সামরিক—দুই দিক থেকেই ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

টেক্সাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, সংঘাত কীভাবে শেষ হবে, সে বিষয়ে ইরানের সামনে এখন একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, ইরান খুব শিগগিরই ‘একভাবে বা অন্যভাবে’ শেষ হবে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের মূল্যস্ফীতি ৩০১ শতাংশে পৌঁছেছে। দেশটির অর্থ ও মুদ্রা নেই বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, ইরানের সামরিক বাহিনী পরাজিত হয়েছে এবং দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনীও শেষ হয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যে পথেই হোক, ইরানকে ঘিরে চলমান পরিস্থিতির দ্রুত অবসান ঘটবে। একই সঙ্গে সংঘাত শেষ হলে তেলের দাম অনেক কমে যাবে বলে আবারও পূর্বাভাস দেন তিনি। তবে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো ঘোষণা দেননি ট্রাম্প।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।