ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার

ব্যাটারিচালিত রিকশা ও গ্যারেজ উচ্ছেদ করা হলে ‘শ্রমিক অভ্যুত্থান’ হবে

বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ বন্ধ না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে ‘শ্রমিক অভ্যুত্থান’ গড়ে তোলার হুংকার দিয়েছেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক নেতারা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১১:৩৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:৩৩:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৩ বার পঠিত
ব্যাটারিচালিত রিকশা ও গ্যারেজ উচ্ছেদ করা হলে ‘শ্রমিক অভ্যুত্থান’ হবে ছবি: সংগৃহীত
বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ এবং প্রান্তিক মানুষের জীবিকা কেড়ে নেওয়া হলে ‘শ্রমিক অভ্যুত্থান’ ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক নেতারা। অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নামে গ্যারেজ উচ্ছেদ ও বৈধ বিদ্যুৎ মিটারের সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে তারা এ হুঁশিয়ারি দেন।
 
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর দয়াগঞ্জ মোড়ে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
 
সমাবেশে প্রধান বক্তা সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার বলেন, ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণের নামে সরকার ‘বৃহৎ লুটেরা পুঁজির’ স্বার্থে ভুলনীতি গ্রহণ করেছে। তাঁর অভিযোগ, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা বলা হলেও নিয়মিত বিল পরিশোধ করা বৈধ সংযোগও বিচ্ছিন্ন করা হচ্ছে। একই সঙ্গে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ উচ্ছেদ করা হচ্ছে। এর ফলে হাজারো মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি দাবি করেন।
 
সরকারকে এ নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়ে জলি তালুকদার বলেন, প্রান্তিক মানুষের কর্মসংস্থান উচ্ছেদ করে লুটেরাদের স্বার্থ রক্ষার চেষ্টা অব্যাহত থাকলে শ্রমিকরা ‘অভ্যুত্থানের মাধ্যমে’ দেশকে সঠিক নীতিতে পরিচালনার দায়িত্ব নেবে।
 
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, সরকারের নীতি ও দুর্নীতির কারণে সৃষ্ট যানজট ও বিদ্যুৎ সমস্যার দায় প্রান্তিক জনগোষ্ঠীর ওপর চাপানো হচ্ছে। তাদের ভাষ্য, কেউ শখ করে রিকশাচালক হন না। জীবন-জীবিকার বাস্তবতায় মানুষ এ পেশায় যুক্ত হন। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাদের জীবিকা থেকে উচ্ছেদ করা যাবে না বলেও তারা জানান।
 
তারা আরও বলেন, সঠিক নীতি গ্রহণের মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থান বজায় রেখেই যানজট ও বিদ্যুৎ সমস্যার সমাধান করা সম্ভব। ব্যাটারিচালিত যানবাহনের অর্থনৈতিক ভূমিকা অস্বীকার করে উচ্ছেদ প্রক্রিয়া চালানো হলে শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করবেন বলেও জানান তারা।
 
সমাবেশে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যাত্রাবাড়ী-শ্যামপুর-গেন্ডারিয়া অঞ্চল কমিটির সমন্বয়ক রিপন হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাইজভান্ডারি, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, যাত্রাবাড়ী থানার সভাপতি মিন্টু মোল্লা, শ্যামপুর থানার সভাপতি মো. রাকিব, গেন্ডারিয়া থানার সাধারণ সম্পাদক মো. হাসান ও অঞ্চল কমিটির নেতা মোহাম্মদ আলী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।