ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আইসিসি র‍্যাঙ্কিং ১৭ ধাপ এগোলেন মুস্তাফিজ, বড় লাফ জাকের-তামিমদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৭:৪৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৭:৪৭:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
আইসিসি র‍্যাঙ্কিং ১৭ ধাপ এগোলেন মুস্তাফিজ, বড় লাফ জাকের-তামিমদের ছবি: সংগৃহীত

পাকিস্তানকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারানোর পরই আরেকটি খুশির খবর পেল বাংলাদেশ দল। আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দুর্দান্ত অগ্রগতি দেখিয়েছেন টাইগার বোলার ও ব্যাটাররা। সবচেয়ে বড় অগ্রগতি এসেছে মুস্তাফিজুর রহমানের কাছ থেকে, ১৭ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় তিনি এখন যৌথভাবে নবম।

পাকিস্তানের বিপক্ষে সিরিজজয়ে বড় অবদান রেখেছেন মুস্তাফিজ। তিন ম্যাচের সিরিজে তিনটি উইকেট নিয়েছেন মাত্র সাত রান গড়ে। তার বোলিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তান ব্যাটিং লাইনআপ। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার মিলল আইসিসি র‍্যাঙ্কিংয়ে।

শুধু মুস্তাফিজ নয়, উন্নতি হয়েছে আরও বেশ কয়েকজন বোলারের। শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে। দ্বিতীয় ম্যাচে ২৫ রানে ২ উইকেট নিয়ে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। তানজিম সাকিবও ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে, তার সঙ্গে আছেন ভারতের কুলদীপ যাদব। এছাড়া তাসকিন আহমেদ ১ ধাপ এগিয়ে আছেন ২৭ নম্বরে, শরিফুল ইসলাম ১৪ ধাপ উঠে ৪৩ নম্বরে। হাসান মাহমুদ ৪ ধাপ পিছিয়ে নেমেছেন ৪০ নম্বরে। রিশাদ হোসেন তিন ধাপ পিছিয়ে ২০তম স্থানে।

টাইগার ব্যাটারদের তালিকায় সবচেয়ে বড় লাফ তানজিদ হাসান তামিমের।  র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করে ৩৭ নম্বরে উঠে এসেছেন তিনি। ১৭ এগিয়েছেন ৫৩ নম্বরে জায়গা করে নিয়েছেন জাকের আলী। ২২ ধাপ এগিয়েছেন পারভেজ হোসেন ইমন। তিনি ৬৩ নম্বরে উঠে এসেছেন।

তাওহিদ হৃদয় ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে আছেন। তার সঙ্গী কুইন্টন ডি কক। এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তিনি আছেন ৪৫ নম্বরে। টি-টোয়েন্টি দলে জায়গা হারানো নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ পিছিয়ে এখন ৭৩তম স্থানে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।