ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

মাইলস্টোন ট্র্যাজেডি: শনাক্ত হয়নি ৬ মরদেহ, ডিএনএ নমুনা দিতে অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৪৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৩:০১:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
মাইলস্টোন ট্র্যাজেডি: শনাক্ত হয়নি ৬ মরদেহ, ডিএনএ নমুনা দিতে অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৬টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো সিএমএইচ-এর মর্গে রাখা আছে এবং ইতোমধ্যে সেগুলো থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 


মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনএ নমুনা বিশ্লেষণ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে মরদেহ শনাক্তে নিখোঁজদের স্বজনদের সহায়তা প্রয়োজন। এ কারণে যেসব পরিবারের সদস্য নিখোঁজ রয়েছে কিংবা হতাহতদের তালিকায় নাম নেই, তাদেরকে মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত শুধুমাত্র একজন নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্য নমুনা দিয়েছেন। বাকি পরিবারের সদস্যদের দ্রুত নমুনা প্রদান করলে স্বল্পতম সময়ের মধ্যেই মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।