‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের আগ্রহ প্রকাশ
ইসলামিক দেশগুলোর নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১১:২৪:৫৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ১১:২৪:৫৯ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১১২ বার পঠিত
ছবি: সংগৃহীত
সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-তে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
তিনি বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আমরা আগ্রহ প্রকাশ করেছি। বাংলাদেশ এটাকে স্বীকৃতি দেয় এবং একটা আগ্রহ আছে। আমাদের প্রধানমন্ত্রীকে অনেক বিশ্ব নেতারা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন অংশগ্রহণের জন্য।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, মক্কা নিয়ে তো সবসময়ই একটা আলাদা জায়গা। মক্কা বাংলাদেশের হৃদয়ে, মানুষের হৃদয়ে। মধ্যপ্রাচ্য বা ইসলামিক দেশগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা জোট গঠিত হয়, তবে সেখানে বাংলাদেশের যাওয়াটা মোটেও অস্বাভাবিক নয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।