ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

দূতাবাসে হুমকির নেপথ্যে কারা? যা জানাল ডিবি

তিন-চারটি দূতাবাস ও কয়েকটি সরকারি দপ্তরে চাঁদা দাবি করে ই-মেইল; বিকাশ নম্বরের সূত্রে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৩:২৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৩:২৬:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৮ বার পঠিত
দূতাবাসে হুমকির নেপথ্যে কারা? যা জানাল ডিবি ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থিত কয়েকটি দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইল পাঠিয়ে চাঁদা দাবি এবং হুমকি দেওয়ার ঘটনাকে ‘ভুয়া গ্রুপের কাজ’ বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা কিংবা সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে এ ধরনের ই-মেইল পাঠানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
 

রোববার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
 

বিভিন্ন দূতাবাসে ই-মেইলের মাধ্যমে চাঁদা দাবি ও হুমকির বিষয়ে ডিবি প্রধান বলেন, ইন্টারনেট ব্যবহার করে একটি গ্রুপের নামে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। তবে পুলিশের ধারণা, এটি কোনো প্রকৃত সংগঠনের কার্যক্রম নয়; বরং একটি ভুয়া গ্রুপের পরিচয়ে এসব ই-মেইল পাঠানো হচ্ছে।
 

ই-মেইলে দেওয়া বিকাশ নম্বরের সূত্র ধরে তিন থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান শফিকুল ইসলাম। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা ঘটনাটি সম্পর্কে কিছুই জানেন না এবং তারা সম্পূর্ণ নির্দোষ।
 

কতটি দূতাবাসে এ ধরনের ই-মেইল পাঠানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, এখন পর্যন্ত তিন থেকে চারটি দূতাবাসের পাশাপাশি সরকারি কয়েকটি দপ্তরেও চাঁদা দাবি করে হুমকিমূলক ই-মেইল পাঠানোর তথ্য পাওয়া গেছে।
 

ঘটনাটি কেবল হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, সে বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী এর পেছনে পূর্বশত্রুতা থাকতে পারে। পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা বা সরকারকে বিব্রত করার উদ্দেশ্যেও এমন কর্মকাণ্ড চালানো হয়ে থাকতে পারে।
 

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য জানায়নি ডিবি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান। দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।