ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে

মহারাষ্ট্রে নতুন ধর্মান্তরবিরোধী আইন নিয়ে উদ্বেগ মাও. মাহমুদ মাদানির

সংবিধানের ২৫ অনুচ্ছেদে দেওয়া ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তি গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা; আইনের অপব্যবহার বন্ধে সতর্ক থাকার আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১১:৫৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১১:৫৪:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
মহারাষ্ট্রে নতুন ধর্মান্তরবিরোধী আইন নিয়ে উদ্বেগ মাও. মাহমুদ মাদানির ছবি সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রে ধর্মান্তরবিরোধী নতুন আইন ‘ফ্রিডম অব রিলিজিয়ন অ্যাক্ট -২০২৬’ নিয়ে উদ্বেগ জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি।

শনিবার (২২ আগস্ট) মুসলিম মিররের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের ফ্রিডম অব রিলিজিয়ন অ্যাক্ট – ২০২৬ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি।

এবিষয়ে তিনি সতর্ক করে বলেন, আইনের বেশ কয়েকটি বিধান বিবেকের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা ও ব্যক্তিস্বাধীনতার সাংবিধানিক সুরক্ষাকে দুর্বল করার ঝুঁকি তৈরি করেছে। অথচ ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মাঝেই ভারতের শক্তি নিহিত।

তিনি সকলকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, সংবিধানের ২৫ অনুচ্ছেদের অধীনে প্রত্যেক ব্যক্তির নিজের ধর্ম স্বাধীনভাবে বেছে নেওয়ার ও পালন করার অধিকার নিশ্চিত করা হয়েছে। কোনো ব্যক্তি যদি নিজের ধর্ম বেছে নেওয়ার ক্ষেত্রে স্বাধীন না থাকেন, তাহলে সংবিধানের ২৫ অনুচ্ছেদের কোনো অর্থই থাকে না।

এছাড়াও বলেন, মহারাষ্ট্র উত্তর প্রদেশ, গুজরাট ও মধ্যপ্রদেশে এর আগে প্রণীত একই ধরনের আইনের ধারা অনুসরণ করেছে। জমিয়তে উলামায়ে হিন্দ ইতোমধ্যে এসব রাজ্যের ধর্মান্তরবিরোধী আইনকে ভারতের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে।

তিনি বিশেষভাবে ‘allurement’ এবং ‘fraudulent’—এই দুটি শব্দের অস্পষ্টতা ও ব্যাপক সংজ্ঞার বিরোধিতা করেন। তার মতে, এ ধরনের ভাষা সাধারণ ধর্মীয় শিক্ষা ও ধর্মপ্রচারের কাজকেও অপরাধ হিসেবে গণ্য করার সুযোগ তৈরি করতে পারে।

তিনি বলেন, পরকালীন মুক্তি, নাজাত ও আধ্যাত্মিক পুরস্কার সম্পর্কে বিশ্বাস ও শিক্ষা অনেক ধর্মেরই গুরুত্বপূর্ণ অংশ। তাই এগুলোকে স্বয়ংক্রিয়ভাবে কোনো ব্যক্তিকে ধর্মান্তরিত করার ‘প্রলোভন’ হিসেবে বিবেচনা করা উচিত নয়। এগুলোকে এভাবে বিবেচনা করা হলে সংবিধান-সুরক্ষিত ধর্মপ্রচারের অধিকার সরাসরি হুমকির মুখে পড়বে বলেও তিনি মন্তব্য করেন।

মাদানি ধর্মান্তরের ক্ষেত্রে আনুষ্ঠানিক ঘোষণা, পুলিশের তদন্ত এবং ব্যক্তিগত তথ্য প্রকাশের মতো আইনি বাধ্যবাধকতারও সমালোচনা করেন। তার মতে, এসব ব্যবস্থা ব্যক্তিস্বাধীনতার ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করে এবং একজন নাগরিকের ব্যক্তিগত বিবেকের বিষয়ে রাষ্ট্রকে চূড়ান্ত সিদ্ধান্তদাতা হয়ে ওঠার ঝুঁকি তৈরি করে।

বিভিন্ন রাজ্যে কার্যকর থাকা ধর্মান্তরবিরোধী আইনগুলোর অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, এসব বিধানের অপব্যবহার করে নির্বিচারে ফৌজদারি মামলা ও গ্রেফতারের ঘটনা ঘটতে পারে।

তিনি বলেন, জোরপূর্বক কিংবা প্রতারণার মাধ্যমে ধর্মান্তরের ঘটনা ঠেকানোর প্রকৃত উদ্যোগকে জমিয়তে উলামায়ে হিন্দ সম্পূর্ণভাবে সমর্থন করে। তবে ধর্মীয় স্বাধীনতা রক্ষার নামে প্রণীত কোনো আইন যেন নিজেই সেই স্বাধীনতা সীমিত করার হাতিয়ার হয়ে না ওঠে এবং কোনো সম্প্রদায়কে লক্ষ্যবস্তুতে পরিণত করার উপায় হিসেবে ব্যবহৃত না হয়—এ ব্যাপারেও সতর্ক থাকতে হবে।

তিনি আদালত ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেনো মহারাষ্ট্রের আইনের শুধু ঘোষিত উদ্দেশ্যই পরীক্ষা না করে; বরং আইনটি রাষ্ট্রকে কী ধরনের ক্ষমতা দিচ্ছে এবং বাস্তবে সেই ক্ষমতা কী ধরনের পরিণতি তৈরি করতে পারে, তাও যেনো খতিয়ে দেখে।

সূত্র: মুসলিম মিরর

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।