ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

এক্সিলারেটের টার্মিনালে এলএনজি শেষ, ফের গ্যাস সরবরাহে সংকট

মহেশখালীর টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ; চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ ঘাটতি ১ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুটের বেশি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৯:৩৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:২০:৪৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪০ বার পঠিত
এক্সিলারেটের টার্মিনালে এলএনজি শেষ, ফের গ্যাস সরবরাহে সংকট ছবি সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট পরিচালিত এলএনজি টার্মিনালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) শেষ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর থেকে টার্মিনালটি পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। কার্যক্রম শুরুর কয়েকদিনের মধ্যেই টার্মিনালটি আবার বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতিতে নতুন করে চাপ তৈরি হয়েছে।

জানা গেছে, বর্তমানে মহেশখালীতে সামিটের এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) থেকে প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে এক্সিলারেটের টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশে মোট গ্যাস সরবরাহ ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে গেছে। বিপরীতে জাতীয় পর্যায়ে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

গত সপ্তাহে দেশে তীব্র গ্যাস সংকট দেখা দেওয়ার পর সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। তবে এক্সিলারেটের টার্মিনাল থেকে পুনরায় সরবরাহ বন্ধ হওয়ায় সেই পরিস্থিতি আবারও নাজুক হয়ে পড়েছে। বিশেষ করে শিল্পকারখানাগুলোতে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে সরবরাহ করা গ্যাসের একটি বড় অংশ বিদ্যুৎকেন্দ্রগুলোতে দেওয়া হচ্ছে। এতে শিল্প ও অন্যান্য খাতে গ্যাসের প্রাপ্যতা আরও কমে যাচ্ছে। ফলে একদিকে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখার চাপ রয়েছে, অন্যদিকে শিল্পকারখানাসহ বিভিন্ন গ্রাহকের চাহিদা পূরণেও সংকট তৈরি হচ্ছে।

এলএনজি আমদানি ও তা পুনঃগ্যাসীকরণের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের ক্ষেত্রে মহেশখালীর টার্মিনালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একটি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ার সরাসরি প্রভাব সামগ্রিক গ্যাস সরবরাহ ব্যবস্থায় পড়ছে। এক্সিলারেটের টার্মিনাল দ্রুত চালু করা না গেলে সামনের দিনগুলোতে শিল্প, বিদ্যুৎ ও অন্যান্য খাতে গ্যাস সরবরাহ পরিস্থিতি আরও চাপে পড়তে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।