ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

আদিয়ালা জেলে ৯ মাস পর ইমরান খানের সঙ্গে বোনের সাক্ষাৎ

পারিবারিক সাক্ষাৎ বন্দির মৌলিক অধিকার ঘোষণা; বিশেষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৬:২০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৬:২০:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৭ বার পঠিত
আদিয়ালা জেলে ৯ মাস পর ইমরান খানের সঙ্গে বোনের সাক্ষাৎ ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রায় নয় মাস পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে দেখা করেছেন তার বোন নোরিন নিয়াজি। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনা করে সুপ্রিম কোর্ট তার পরিবারের সাথে সাপ্তাহিক সাক্ষাতের অনুমতি দেওয়ার পর মঙ্গলবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 
কারাগার সূত্র জানিয়েছে, প্রায় ১৫ মিনিট স্থায়ী এই বৈঠকে নোরিন তার ভাইকে ইসলামাবাদস্থ শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশের কথা জানান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাদের মধ্যে চলমান আইনি বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। আদালতকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কারাগার থেকে বের হয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেননি। পরবর্তীতে বোন আলিমা খান ও উজমা খানকে সঙ্গে নিয়ে তিনি কারাগার ত্যাগ করেন। একই দিনে ইমরান খানের সঙ্গে তার স্ত্রী বুশরা বিবি প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট সাক্ষাৎ করেন। এর আগে বুশরা বিবির সঙ্গে দেখা করেন তার কন্যা মুবাশরা শেখ ও ননদ মেহেরুন্নেসা।
 
বিচারপতি শাহিদ ওয়াহিদের নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চ সরকারকে ইমরান খানের সঙ্গে তার পরিবারের সাপ্তাহিক সাক্ষাতের ব্যবস্থা করার নির্দেশ দেন। আদালত স্পষ্ট করে জানিয়েছে, পরিবারের সাথে সাক্ষাৎ কোনো অনুগ্রহ নয় বরং এটি একজন বন্দির মৌলিক অধিকার। একই সঙ্গে আদালত ইমরান খানকে চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের এবং একজন চক্ষু বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, হৃদরোগ বিশেষজ্ঞ এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান ও ডা. উজমাকে অন্তর্ভুক্ত করে একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে। তবে হাসপাতালের বাইরে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও গণমাধ্যমের সাথে আলোচনা নিষিদ্ধ করা হয়েছে এবং সন্তানদের সাথে টেলিফোনে যোগাযোগের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
আদালতে পেশ করা মেডিকেল রিপোর্টে উল্লেখ করা হয়, ইমরান খান রক্তচাপের ওঠানামা, বুক ধড়ফড় করা, মাথাব্যথা ও উদ্বেগে ভুগছেন। চিকিৎসকরা তার মানসিক চাপ কমাতে স্ত্রী ও পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাত এবং হাঁটাচলার পরামর্শ দেন। তবে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এসব নথির পূর্ণাঙ্গতা নিয়ে প্রশ্ন তুলে স্বাধীন মেডিকেল বোর্ডের দাবি জানিয়েছে। উল্লেখ্য, তোশাখানা-২ মামলাসহ বিভিন্ন অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।