ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আরেক রিট খারিজ করল হাইকোর্ট

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের ভোটার হওয়ার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৩:১০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:৪৫:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৪ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আরেক রিট খারিজ করল হাইকোর্ট ছবি: সংগৃহীত

সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে দায়ের করা পৃথক একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৯ আগস্ট) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 

রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল আলম ফুয়াদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে প্রার্থী ছিলেন। রিটে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ভোটার হওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছিল।
 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
 

এর আগে, গত ১৮ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা আরেকটি রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্টের পৃথক একটি বেঞ্চ। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই রিটের আদেশ দেন। রিটটি করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়।
 

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে পৃথক রিট আবেদনের মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়ার মধ্যে সর্বশেষ এই রিটটিও খারিজ হলো।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।