ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পকে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি

মার্কিন সেনাদের আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৯:৫৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৯:৫৬:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৮ বার পঠিত
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পকে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি ছবি সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ‘ঠাট্টা-তামাশা’ করা বড় ধরনের ভুল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় আমির হাতামি বলেন, ইরান এমন একটি দেশ, যার রয়েছে শক্তিশালী রক্ষক। তার ভাষায়, হরমুজ প্রণালি নিয়ে এমন বক্তব্যের পরিণতি গুরুতর হতে পারে এবং যারা ইরানকে হুমকি দেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইরানের সেনাপ্রধান আরও দাবি করেন, মার্কিন বাহিনী কার্যত ইরান থেকে বিতাড়িত হয়েছে। পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে মার্কিন সামরিক উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে যেকোনো মার্কিন সেনাসদস্যকে আটক বা হত্যা করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন আমির হাতামি। পাশাপাশি ইরানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, ইরান এ ধরনের কোনো পরিস্থিতি মেনে নেবে না।

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ইরানের সেনাপ্রধানের এই কড়া প্রতিক্রিয়া এসেছে। ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করবেন। তার এই মন্তব্যকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক বাজারের যোগাযোগের অন্যতম প্রধান পথ এটি। ফলে এই নৌপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে যেকোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এ কারণে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি বক্তব্য আন্তর্জাতিক মহলেও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।