ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

মার্কিন রাষ্ট্রদূতের ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন

নৌকায় ঘুরে বেচাকেনা পর্যবেক্ষণ ও পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট ক্রিস্টেনসেন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ১১:৩৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ১১:৩৭:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৯ বার পঠিত
মার্কিন রাষ্ট্রদূতের ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন ছবি: সংগৃহীত
রোববার সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে রাষ্ট্রদূত ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ঘুরে দেখেন। এ সময় তিনি নৌকায় বসে চলা বেচাকেনা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় পেয়ারা চাষি, ব্যবসায়ী ও বাগান মালিকদের সঙ্গে মতবিনিময় করেন।
 
এ সময় কৃষকরা তাকে পেয়ারা চাষ, উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানান।
 
পরিদর্শন শেষে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী ভাসমান বাজার এবং এখানকার মানুষের আন্তরিকতা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। এখানকার কৃষকদের পরিশ্রম এবং ভীমরুলীর পেয়ারার গুণগত মান আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে।
 
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চলেও সীমিত পরিসরে পেয়ারা চাষ হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে পেয়ারা রপ্তানির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
 
এ বিষয়ে তিনি নিজ দেশের সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন।
 
স্থানীয় বাগান মালিক ও কৃষকরা বলেন, একজন বিদেশি কূটনীতিকের এমন সফর ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজারকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলবে। এর ফলে পর্যটনের পাশাপাশি কৃষিপণ্যের রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।
 
শনিবার রাতে একটি বিলাসবহুল লঞ্চে বরিশালে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। পরে সেখান থেকে সড়কপথে ঝালকাঠির ভীমরুলীতে এসে ভাসমান পেয়ারার বাজার ও বাগান পরিদর্শন করেন।
 
ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম জনপ্রিয় কৃষিভিত্তিক পর্যটন আকর্ষণ। বর্ষা মৌসুমে খাল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন।
 
২০১৯ সালে বাংলাদেশে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারও ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করেছিলেন। সেবারও তিনি নৌকায় করে বাজার ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।