ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

পর্তুগালে নাগরিকত্ব পেতে দীর্ঘ অপেক্ষা, হতাশ লাখো অভিবাসী

নাগরিকত্ব ও রেসিডেন্স পারমিট পেতে দীর্ঘসূত্রিতায় বাড়ছে অভিবাসীদের ভোগান্তি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৮:০১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৮:০১:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪৪ বার পঠিত
পর্তুগালে নাগরিকত্ব পেতে দীর্ঘ অপেক্ষা, হতাশ লাখো অভিবাসী ছবি সংগৃহিত
পর্তুগালে নাগরিকত্বের আবেদন করে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে লাখো অভিবাসীকে। একই সঙ্গে রেসিডেন্স পারমিট ইস্যু ও নবায়নেও দীর্ঘসূত্রিতা থাকায় বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের মধ্যে বাড়ছে হতাশা ও ভোগান্তি। পর্তুগালের জাতীয় পরিচয়পত্র, সিটিজেন কার্ড ও পাসপোর্ট ইস্যু এবং নবায়নসহ বিভিন্ন সিভিল রেজিস্ট্রির দায়িত্বে রয়েছে ইনস্টিটিউট অব রেজিস্ট্রিস অ্যান্ড নোটারি বা আইআরএন। অভিবাসীদের নাগরিকত্বের আবেদন যাচাই বাছাই করে সিদ্ধান্ত দেওয়ার কাজও করে সংস্থাটি। তবে বিপুলসংখ্যক আবেদনের তুলনায় জনবল কম থাকায় সাম্প্রতিক সময়ে আবেদন নিষ্পত্তিতে দীর্ঘ জট তৈরি হয়েছে। কয়েক বছর আগেও নাগরিকত্বের আবেদন করার পর ছয় মাস থেকে এক বছরের মধ্যে অনেকেই নাগরিকত্ব পেতেন। বর্তমানে সেই অপেক্ষার সময় কয়েক গুণ বেড়েছে। অফিসভেদে আবেদনকারীদের আড়াই বছর থেকে চার বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে অভিবাসীদের রেসিডেন্স পারমিট ইস্যু ও নবায়নের দায়িত্বে থাকা এজেন্সি ফর ইন্টিগ্রেশন, মাইগ্রেশন অ্যান্ড এসাইলাম বা এআইএমএতেও আবেদনের জট পুরোপুরি কাটেনি। নাম ও কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও রেসিডেন্স পারমিটের সেবা পেতে দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির অভিযোগ রয়েছে। আইন মেনে পর্তুগালে বসবাস এবং দেশটির অর্থনীতিতে অবদান রাখার পরও নাগরিকত্ব ও বৈধ কাগজপত্রের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে অভিবাসীদের মধ্যে। পরিসংখ্যান অনুযায়ী, দেশটির ৪২৮টি আইআরএন কার্যালয়ে নিষ্পত্তির অপেক্ষায় থাকা নাগরিকত্ব আবেদনের সংখ্যা প্রায় ৫ থেকে ৭ লাখ। সংশ্লিষ্টদের সক্ষমতার তুলনায় এই সংখ্যা অনেক বেশি। একই সময়ে এআইএমএর কাছেও বিপুলসংখ্যক রেসিডেন্স পারমিটের আবেদন ঝুলে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।