ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

গ্যাস সংকটে গাজীপুরের ২০ শতাংশ কারখানা ছুটি, চন্দ্রা মোড়ে ঘরমুখী মানুষ

পরিবহন ভাড়া তিন গুণ আদায়ের অভিযোগ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১০:৫৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১১:৪৫:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫৬ বার পঠিত
গ্যাস সংকটে গাজীপুরের ২০ শতাংশ কারখানা ছুটি, চন্দ্রা মোড়ে ঘরমুখী মানুষ ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে।
 
বুধবার (৫ আগস্ট) থেকে জেলার প্রায় ২০ শতাংশ কারখানায় সরকারি ছুটির সঙ্গে মিল রেখে টানা চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এ যাত্রীচাপ শুরু হয়।
 
জানা গেছে, গাজীপুরের শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে গ্যাস–সংকট চলছে। গ্যাসের সীমিত সরবরাহের সঙ্গে সমন্বয় করতে জেলার প্রায় ২০ শতাংশ কারখানায় সরকারি ছুটির সঙ্গে মিল রেখে টানা চার দিনের ছুটি ঘোষণা করা হয়। ছুটি পেয়ে শত শত পোশাকশ্রমিক গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।
 
শ্রমিকদের একাংশ অতিরিক্ত ছুটি পেলেও কারখানার মালিকেরা বলছেন, উৎপাদন ব্যাহত হওয়ায় রপ্তানি আদেশ সময়মতো সরবরাহ করা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
 
গাজীপুরের শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা গ্যাস–সংকট এখন নতুন মাত্রা পেয়েছে। এত দিন উৎপাদন সচল রাখতে বিভিন্ন কৌশল নিয়েছিলেন শিল্পকারখানার মালিকেরা। কোথাও কিছু উৎপাদন লাইন বন্ধ রাখা, কোথাও মেশিনের সংখ্যা কমিয়ে চালানো, আবার কোথাও রাতের শিফটে উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছিল।
 
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গ্যাসের তীব্র সংকটের কারণে গাজীপুর এলাকার বেশিরভাগ তৈরি পোশাক, টেক্সটাইল, নিটিং, ডাইং ও ওয়াশিং খাতের কারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আরও অনেক কারখানাই উৎপাদন সীমিত রাখার পথ বেছে নিয়েছে।
 
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা থেকেই ছুটির সুবাদে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ ভিড় করতে শুরু করেন দূরপাল্লার বাসস্ট্যান্ড ও মহাসড়কগুলোতে। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। গন্তব্যে যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন না পেয়ে নারী ও শিশুসহ শত শত যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা সড়কের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।
 
অভিযোগ উঠেছে, যাত্রীদের এই চরম অসহায়ত্বের সুযোগ নিয়ে দূরপাল্লা ও স্থানীয় পরিবহন চালকেরা তিন গুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পোশাকশ্রমিক ও যাত্রীরা।
 
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, চলমান গ্যাস সংকট ও অর্ডার কম থাকায় এক দিনের সরকারি ছুটির সঙ্গে যোগ করে জেলায় ২০ শতাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি পেয়ে শ্রমিকরা তাদের পরিবারের সঙ্গে ছুটি কাটাতে অনেকেই গ্রামের বাড়িতে যাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।