ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র

৫০ শয্যার অবকাঠামোয় চলছে ২৫০ শয্যার গাইবান্ধা হাসপাতাল, চরম ভোগান্তি

৬ বছরেও চালু হয়নি নতুন ভবন, মেঝে-বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১০:৩১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০১:২৯:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১২ বার পঠিত
৫০ শয্যার অবকাঠামোয় চলছে ২৫০ শয্যার গাইবান্ধা হাসপাতাল, চরম ভোগান্তি

গাইবান্ধার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল দীর্ঘদিন ধরে চলছে মাত্র ৫০ শয্যার পুরোনো অবকাঠামোর ওপর নির্ভর করে। ফলে অতিরিক্ত রোগীর চাপে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী, স্বজন এবং চিকিৎসকদের।
 

জানা গেছে, হাসপাতালটিতে নিয়মিত প্রায় ৪০০-এর বেশি রোগী ভর্তি থাকেন, যদিও অনুমোদিত শয্যা সংখ্যা ২৫০। অন্যদিকে বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন প্রায় ১,২০০ থেকে ১,৫০০ রোগী। পর্যাপ্ত জায়গা ও বেডের অভাবে অনেক রোগীকেই মেঝে কিংবা বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এমনকি একাধিক রোগীকে একই বেড ভাগাভাগি করেও থাকতে দেখা যায়।
 

রোগীদের অভিযোগ, অতিরিক্ত ভিড়ের কারণে হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। নোংরা পরিবেশ, দুর্গন্ধ এবং গাদাগাদি অবস্থার মধ্যে চিকিৎসা নিতে গিয়ে অনেকেই আরও অসুস্থ হয়ে পড়ছেন।
 

চিকিৎসা নিতে আসা এক রোগী জানান, দুই দিন ধরে হাসপাতালে ভর্তি থাকলেও বেড পাননি, বাধ্য হয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। আরেক স্বজন বলেন, এত মানুষের ভিড়ে হাসপাতালে থাকা কঠিন হয়ে পড়েছে, চিকিৎসার পরিবেশও অনুপযোগী।
 

এই সংকট নিরসনে ২০১৮ সালে হাসপাতাল চত্বরে ৯ তলা ও ৬ তলা দুটি নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩৪ কোটি ৫৩ লাখ টাকা, যা পরে বাড়িয়ে ৩৯ কোটি ৭০ লাখ টাকায় উন্নীত করা হয়। কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল ১৮ মাস।

তবে নির্মাণ কাজ শেষ হওয়ার পরও পেরিয়ে গেছে প্রায় ৬ বছর, এখনো চালু হয়নি নতুন ভবন দুটি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, অবকাঠামোগত সংকটের কারণে রোগীদের সঠিকভাবে সেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। তিনি দ্রুত নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছেন।
 

বিশেষজ্ঞদের মতে, দ্রুত নতুন ভবন চালু না হলে এ সংকট আরও তীব্র হবে এবং স্বাস্থ্যসেবার মান আরও নেমে যেতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।