স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত। স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নিয়েছিলেন তারা। রাতে কক্ষ থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহগুলো উদ্ধার করেছে। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। পুরুষটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানান তিনি।
এদিকে, ঘটনার আলামত সংগ্রহে ভোরে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে যায়। মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।