ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি

উচ্চ সুদের চাপে বেসরকারি বিনিয়োগে ধীরগতি, উদ্বেগ বাড়ছে উদ্যোক্তাদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১১:২৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১১:২৩:৩৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৪ বার পঠিত
উচ্চ সুদের চাপে বেসরকারি বিনিয়োগে ধীরগতি, উদ্বেগ বাড়ছে উদ্যোক্তাদের ছবি: সংগৃহীত

 

সংকোচনমূলক মুদ্রানীতির ফলে সুদের হার বেড়ে যাওয়ায় দেশে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ সুদের কারণে ঋণ নেওয়া ব্যয়বহুল হয়ে পড়ায় নতুন বিনিয়োগে আগ্রহ কমছে, যা সরকারের বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে অর্থনীতিবিদরা সতর্ক করছেন, সরবরাহ ব্যবস্থার উন্নতি ছাড়া শুধু কড়াকড়ি মুদ্রানীতি অনুসরণ করলে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে।
 

বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের জানুয়ারি-জুন সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল ৮ শতাংশ। তবে সর্বশেষ মে মাসের হিসাবে এই প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৯৮ শতাংশে। এর আগে এপ্রিল মাসে এটি নেমে আসে ৪ দশমিক ৭৫ শতাংশে, যা ছিল গত প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক কিছুটা নমনীয় হয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে ৬ দশমিক ৮ শতাংশ এবং ঋণপ্রবাহ বাড়াতে নীতিগত সহায়তার কথাও জানিয়েছে।
 

তবে উদ্যোক্তারা মনে করছেন, নীতিসুদহার ১০ শতাংশে স্থির থাকায় বাস্তবে ঋণের সুদ ১৫ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে, যা বিনিয়োগের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। ব্যবসায়ীরা বলছেন, ব্যাংকগুলো বিভিন্ন চার্জ ও ফি আরোপ করায় ঋণের প্রকৃত ব্যয় আরও বেড়ে যাচ্ছে, ফলে উদ্যোক্তাদের ওপর চাপ বাড়ছে।

অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে উদ্যোক্তারা ঋণপ্রাপ্তি সহজ করা এবং বাজারে তারল্য প্রবাহ বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় ভূমিকা চান। পাশাপাশি কোন ব্যাংক কতটা সক্ষম, তা বিবেচনা করে তারল্য সহায়তা দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।
 

বিশ্লেষকদের মতে, নতুন অর্থবছরের ঘাটতি বাজেট বাস্তবায়নে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা করায় বেসরকারি খাতের জন্য ঋণের সুযোগ আরও সংকুচিত হতে পারে। এতে উৎপাদন কমে গেলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বেসরকারি খাতে বিদেশি ঋণের সুষম বণ্টন নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
 

এছাড়া বিশেষজ্ঞরা মনে করেন, সরকার যদি ব্যাংক ব্যবস্থা থেকে উচ্চমাত্রায় ঋণ নেয়, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের উচিত বিকল্প উৎস—বিশেষ করে আন্তর্জাতিক বাজার—থেকে অর্থ সংগ্রহ করে বেসরকারি খাতে ঋণ সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া।
 

বাংলাদেশ ব্যাংক আগামী ছয় মাসে অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধি সাড়ে ১০ শতাংশে উন্নীত করতে চাইলেও সর্বশেষ মে মাসে তা ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ, যা লক্ষ্যমাত্রার তুলনায় কম।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।