ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজিটাল নকল ও ফলাফল হ্যাকিংয়ে সর্বোচ্চ ৫ বছরের জেল, জানালেন শিক্ষামন্ত্রী মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা প্রশ্ন ফাঁস ছাড়াই এসএসসি শেষ, ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে কারখানার পানি পান করে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র ফের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী, কঠোর অবস্থানে জাতিসংঘ ইরান হামলায় মাস্কের এআই ‘গ্রোক’ ব্যবহার করেছে আমেরিকা, পেন্টাগনের স্বীকারোক্তি ইরানের পরমাণু ইস্যুতে সমঝোতার আহ্বান রাশিয়ার, বুশেহরে ফিরছেন রুশ বিশেষজ্ঞরা বিনামূল্যে আর নয়? এবার ফেসবুক-হোয়াটসঅ্যাপে টাকা গোনার দিন শুরু সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন, থাকছে একাধিক কর্মসূচি সাত হাজার বছরের পুরোনো বসতিতে মিলল প্রায় ৮০টি মুণ্ডুহীন কঙ্কাল মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, ৫২ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: আজ রাত থেকে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার শুরু মাদারীপুরে পত্রিকাবাহী পিকাপ-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৫ বন্দিদশায় অপহৃত নাইজেরিয়ার অবসরপ্রাপ্ত জেনারেলের মৃত্যু বিশ্ব রাজনীতিতে বড় ধামাকা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক চুক্তি কার্যকর দাউদকান্দি থেকে অপহৃত শিবির নেতা জিসান ২৩ ঘণ্টা পর সংকটাপন্ন অবস্থায় লাকসাম থেকে উদ্ধার, হাসপাতালে ভর্তি

ইউটিউবের নতুন নিয়ম: ১৬ বছরের কম বয়সীরা একা লাইভ স্ট্রিম করতে পারবে না

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৯:১৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৯:১৫:২২ অপরাহ্ন
ইউটিউবের নতুন নিয়ম: ১৬ বছরের কম বয়সীরা একা লাইভ স্ট্রিম করতে পারবে না ছবি: সংগৃহীত
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব সব বয়সী ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় হলেও শিশুদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। শিশুদের জন্য রয়েছে 'ইউটিউব কিডস' এবং সেখানে বিজ্ঞাপনহীন ভিডিও দেখার জন্য সাবস্ক্রিপশনের সুবিধাও রয়েছে। এবার শিশুদের নিরাপত্তা আরও জোরদার করতে ইউটিউব নতুন একটি নিয়ম চালু করেছে।
 
নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর তখনই একাকী লাইভ স্ট্রিম করতে পারবে, যখন তার বয়স ১৬ বছরের বেশি হবে। এর আগে এই বয়সসীমা ছিল ১৩ বছর। ফলে এখন থেকে ১৩ থেকে ১৫ বছর বয়সী কনটেন্ট নির্মাতাদের লাইভ স্ট্রিমে যেতে হলে অভিভাবকের সহায়তা নিতে হবে।
 
১৬ বছরের কম বয়সী কেউ যদি লাইভ স্ট্রিম করতে চায়, তাহলে তাকে অবশ্যই কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি সঙ্গে রাখতে হবে। সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তি হতে পারেন এডিটর, ম্যানেজার বা পৃথক একটি প্রাপ্তবয়স্ক চ্যানেলের মালিক। ফলে সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তিই লাইভ স্ট্রিম শুরু করতে পারবেন এবং কনটেন্ট দর্শকের কাছে পৌঁছে দিতে পারবেন।
 
এই নিয়মের ফলে পরিবারের সদস্যরা একসঙ্গে লাইভ স্ট্রিম করলে তা শুধু শিশুর নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং এটি ডিজিটাল বন্ধনের একটি নতুন রূপও তৈরি করবে। তবে এ ধরনের লাইভ স্ট্রিমে গোপনীয়তা রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা-মা এবং সন্তানের মধ্যে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন কোন বিষয় প্রচারযোগ্য এবং কোনটি নয়।
 
যারা ইউটিউবকে একটি সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেন, তাদের জন্য নতুন এই নিয়ম নিরাপদ এবং কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিজিটাল নকল ও ফলাফল হ্যাকিংয়ে সর্বোচ্চ ৫ বছরের জেল, জানালেন শিক্ষামন্ত্রী

ডিজিটাল নকল ও ফলাফল হ্যাকিংয়ে সর্বোচ্চ ৫ বছরের জেল, জানালেন শিক্ষামন্ত্রী