ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের

দেশে মোট মসজিদ সাড়ে ৩ লাখের বেশি, শীর্ষে ঢাকা ও সবচেয়ে কম সিলেটে: ইসলামিক ফাউন্ডেশন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০২:৩০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০২:৩০:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩৭ বার পঠিত
দেশে মোট মসজিদ সাড়ে ৩ লাখের বেশি, শীর্ষে ঢাকা ও সবচেয়ে কম সিলেটে: ইসলামিক ফাউন্ডেশন ছবি: সংগৃহীত
বাংলাদেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। সরকারি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ কর্তৃক প্রকাশিত বিভাগভিত্তিক এক সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। সোমবার (৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে মসজিদের সংখ্যা ৭৫ হাজার ৯৫৬টি। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে রয়েছে ৬৩ হাজার ৭০৩টি মসজিদ।

পরিসংখ্যান অনুযায়ী অন্য বিভাগগুলোর চিত্র নিচে দেওয়া হলো:

রংপুর বিভাগ: ৪৫ হাজার ৭৯২টি।

রাজশাহী বিভাগ: ৪৫ হাজার ৬৭৯টি।

বরিশাল বিভাগ: ৩৫ হাজার ৬৯১টি।

খুলনা বিভাগ: ৩৪ হাজার ৫৮৬টি।

ময়মনসিংহ বিভাগ: ৩১ হাজার ২১২টি।

সিলেট বিভাগ: ২২ হাজার ৬টি (সবচেয়ে কম)।

ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এই তথ্যপত্রে মহাপরিচালক ও উপপরিচালকের (সমন্বয়) অনুমোদন রয়েছে। মূলত দেশে ইসলামের প্রচার-প্রসার এবং সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে এই পরিসংখ্যান নিয়মিত হালনাগাদ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।