ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নিখোঁজের দুইদিন পর গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১০:৩৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১০:৩৫:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
নিখোঁজের দুইদিন পর গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার নিহতের নাম নয়ন দেবনাথ (২৯)
সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়ন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের নাম নয়ন দেবনাথ (২৯)। তিনি উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ মুরাদপুর গ্রামের বাবুল দেবনাথের ছেলে। বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের হাবিব রোডস্থ পুকুরপাড় এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে। তবে পরিবারের দাবি তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
 
স্থানীয়রা জানান, নয়ন উপজেলার একটি দোকানে সেলসম্যান হিসেবে কাজ করে আসছিলেন। নয়ন কয়দিন থেকে স্থানীয় লোকদের বলে আসছিলেন তাঁকে এক ব্যক্তি টাকার জন্য চাপাচাপি করে আসছে। কিন্তু
 
টাকার জন্য কে বা কারা চাপ দিয়েছে সে ব্যাপারে কাউকে পরিষ্কার করে কিছু জানাননি। গত মঙ্গলবার থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি পর তাঁকে না পেয়ে ওই দিন সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এক পর্যায়ে বৃহস্পতিবার হাবিব রোডে তার বাড়ি সংলগ্ন মুক্তা পুকুর পাড় নামক এলাকার একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নয়নকে।
 
এদিকে স্থানীয় ও তার পরিবারের দাবি নয়নকে কেউ হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। আর সে যদি আত্মহত্যা করত তাহলে মরদেহ থেকে এত তাড়াতাড়ি দুর্গন্ধ বের হওয়ার কারণ কি। এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট শেষে জানা যাবে এটি আত্মহত্যা না হত্যা।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।