ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ঢামেকে ছাত্রাবাসের ওয়াশরুমের ছাদ ধসে পড়ল, অল্পের জন্য রক্ষা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১১:০৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১১:০৭:৪৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০১ বার পঠিত
ঢামেকে ছাত্রাবাসের ওয়াশরুমের ছাদ ধসে পড়ল, অল্পের জন্য রক্ষা ছবি সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর ফজলে রাব্বি হলের একটি ওয়াশরুমের ছাদ ধসে পড়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হলের এক শিক্ষার্থী নোমান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দুর্ঘটনার মাত্র কয়েক সেকেন্ড আগে একজন শিক্ষার্থী ওই ওয়াশরুম থেকে বের হয়ে আসেন। তার ভাষায়, ওই সময় কেউ ভেতরে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

তিনি আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় একটি মেডিকেল প্রতিষ্ঠানের ছাত্রাবাসের প্রধান ভবনের নিচতলায় এমন পরিস্থিতি উদ্বেগজনক। গত বছর একই ভবনের চতুর্থ তলা পরিত্যক্ত ঘোষণা করা হলেও পুরো ভবন নিয়ে শিক্ষার্থীরা আগেই নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছিলেন।

অভিযোগ রয়েছে, এখন পর্যন্ত ভবন সংস্কার বা বিকল্প আবাসনের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে বসবাস করছেন বলে জানিয়েছেন তারা।

এই ঘটনায় শিক্ষার্থীরা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।