ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

ক্যানসার চিকিৎসায় নতুন বিপ্লব: অস্ত্রোপচার ছাড়াই মিলছে মুক্তি!

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৬:৩৬:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৬:৩৬:৪৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
ক্যানসার চিকিৎসায় নতুন বিপ্লব: অস্ত্রোপচার ছাড়াই মিলছে মুক্তি! ছবি: সংগৃহীত
ক্যানসার চিকিৎসায় প্রায় ১০০ বছরের বিবর্তন শেষে এখন নতুন যুগের সূচনা হয়েছে। প্রচলিত অস্ত্রোপচার, কেমোথেরাপি বা রেডিয়েশনের বদলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগিয়ে ক্যানসার নির্মূল করার পদ্ধতি বা ‘ইমিউনোথেরাপি’ এখন আর কল্পনা নয়, বাস্তব। সম্প্রতি নিউইয়র্কের ৭১ বছর বয়সি মরিন সিডারিস নামে এক নারী খাদ্যনালির ক্যানসার থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছেন কোনো রকম অস্ত্রোপচার ছাড়াই। কেবল চার মাস ‘ডোস্টারলিমাব’ নামে একটি ওষুধের ইনফিউশন নেওয়ার পর তার টিউমার সম্পূর্ণ উধাও হয়ে গেছে। বিষয়টিকে তিনি ‘কল্পবিজ্ঞানের’ মতো অলৌকিক বলে বর্ণনা করেছেন।

ইমিউনোথেরাপির মূল লক্ষ্য হলো, ক্যানসার কোষের ‘ছদ্মবেশ’ উন্মোচন করা। ক্যানসার কোষগুলো সাধারণত শরীরের স্বাভাবিক কোষের আড়ালে লুকিয়ে থাকে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের শনাক্ত করতে পারে না। ইমিউনোথেরাপি শরীরের টি-সেল বা রোগ প্রতিরোধকারী কোষগুলোকে শক্তিশালী করে তোলে, যাতে তারা ক্যানসার কোষ খুঁজে বের করে ধ্বংস করতে পারে। বর্তমানে ‘কার টি-সেল’ এবং ‘ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর’Ñ এই দুই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। চেকপয়েন্ট ইনহিবিটরগুলো ক্যানসারের সেই কৌশলকে রুখে দেয় যার মাধ্যমে তারা শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দেয়। ২০১৮ সালে এই বৈপ্লবিক উদ্ভাবনের জন্য গবেষকরা নোবেল পুরস্কারও পেয়েছেন।

তবে এই চিকিৎসার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বর্তমানে সব রোগীর ক্ষেত্রে ইমিউনোথেরাপি সমানভাবে কাজ করে না; মাত্র ২০ থেকে ৪০ শতাংশ রোগী এতে সাড়া দেন। এ ছাড়া এর কিছু পাশর্^প্রতিক্রিয়াও থাকতে পারে। গবেষকরা এখন কাজ করছেন কীভাবে এই সাফল্যের হার বাড়ানো যায়। ক্যালিফোর্নিয়া ও লন্ডনের গবেষকরা দেখছেন, খাদ্যাভ্যাস পরিবর্তন বা অন্য কিছু ওষুধের সমন্বয় এই থেরাপির কার্যকারিতা কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। মেমোরিয়াল সেøান ক্যাটারিং ক্যানসার সেন্টারের পরীক্ষায় দেখা গেছে, নির্দিষ্ট জেনেটিক প্রোফাইলের রোগীদের ক্ষেত্রে এই থেরাপির মাধ্যমে টিউমার সম্পূর্ণ নির্মূল করা সম্ভব।

ভবিষ্যতের সবচেয়ে আশাব্যঞ্জক দিক হলো ‘ক্যানসার ভ্যাকসিন’। এটি সাধারণ টিকার মতো রোগ প্রতিরোধ করার বদলে সরাসরি ক্যানসার আক্রান্ত কোষকে শনাক্ত করে ধ্বংস করতে শরীরের ইমিউন সিস্টেমকে প্রশিক্ষণ দেবে। কিডনি ক্যানসার ও মেলানোমার ক্ষেত্রে এই ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষাগুলো অত্যন্ত ইতিবাচক ফল দেখিয়েছে। গবেষকদের মতে, আগামী ১০ বছরের মধ্যে প্রথাগত কেমোথেরাপি বা রেডিয়েশন সেকেলে হয়ে পড়বে এবং ইমিউনোথেরাপিই হয়ে উঠবে ক্যানসার জয়ের প্রধান হাতিয়ার। সূত্র : বিবিসি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।