ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

চোখের সুস্থতার জন্য স্ক্রিনটাইম নিয়ন্ত্রণ জরুরি: দীর্ঘ সময় মোবাইল ব্যবহারে বাড়ছে ঝুঁকি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৭:৩৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৭:৩৯:৪১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
চোখের সুস্থতার জন্য স্ক্রিনটাইম নিয়ন্ত্রণ জরুরি: দীর্ঘ সময় মোবাইল ব্যবহারে বাড়ছে ঝুঁকি প্রতীকী ছবি- ( সংগৃহীত)
বর্তমান প্রযুক্তিনির্ভর জীবনে স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ ও টেলিভিশনের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। পড়াশোনা, অফিসের কাজ কিংবা বিনোদনের জন্য মানুষ দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাটাচ্ছে। শিশু-কিশোরদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে। ফলে চোখের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে, যা ধীরে ধীরে চোখের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখ শুষ্ক হয়ে যাওয়া, ঝাপসা দেখা, চোখে জ্বালাপোড়া, মাথাব্যথা এবং চোখে পানি আসার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে রাতে ঘুমের সমস্যা ও মনোযোগের ঘাটতিও তৈরি হয়। এই সমস্যাগুলো দীর্ঘমেয়াদে চোখের কার্যকারিতা কমিয়ে দিতে পারে, তাই সময়মতো সচেতন হওয়া জরুরি।
চোখের সুরক্ষার জন্য স্ক্রিন ব্যবহারের মাঝে বিরতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০-২০-২০ নিয়ম অনুসরণ করলে চোখ অনেকটা স্বস্তি পায়, অর্থাৎ প্রতি ২০ মিনিট পর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে তাকানো উচিত। পাশাপাশি স্ক্রিনের ব্রাইটনেস নিয়ন্ত্রণে রাখা , সঠিক দূরত্ব বজায় রাখা দরকার। প্রয়োজনে ব্লু-লাইট ফিল্টার ব্যবহার করা যেতে পারে।
বিশেষজ্ঞরা আরও বলেন, অপ্রয়োজনীয় স্ক্রিন ব্যবহার কমিয়ে বাইরে সময় কাটানো, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং ভিটামিনসমৃদ্ধ খাবার গ্রহণ চোখের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের নজরদারি বিশেষভাবে জরুরি। নিয়মিত চোখ পরীক্ষা করাও প্রয়োজন। তাই সুস্থ চোখ ও স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখতে এখনই স্ক্রিনটাইম নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তোলা উচিত।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।