ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

রাজধানীর বাজারে সবজির দাম উর্ধ্বমুখী, মুরগির বাজারেও আগুন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ১২:০৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ১২:০৬:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
রাজধানীর বাজারে সবজির দাম উর্ধ্বমুখী, মুরগির বাজারেও আগুন ছবি সংগৃহীত

রাজধানীর বাজারগুলোতে ক্রেতার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সবজির চাহিদা। এর প্রভাব পড়েছে দামে—প্রায় সব ধরনের সবজিই কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। করলা, ঝিঙা ও চিচিঙ্গার মতো সবজি এখন ১০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঈদের পর কিছুটা কমলেও সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। এক সপ্তাহের মধ্যেই আবার বাড়তে শুরু করেছে দাম। কয়েকদিন আগেও ৬০ টাকায় পাওয়া বেগুন, শিম ও পটল এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ঢেঁড়স ও বরবটি পৌঁছে গেছে ১০০ টাকার ঘরে।

বিক্রেতাদের মতে, ঈদের ছুটি শেষে রাজধানীতে মানুষের ভিড় বেড়েছে, যার ফলে বাজারে চাহিদা বেড়ে গিয়ে দামের ওপর প্রভাব পড়েছে।

অন্যদিকে, সরবরাহ সংকটের কারণে সোনালি ও দেশি মুরগির দামও বেড়েছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৪৪০ টাকা পর্যন্ত, আর দেশি মুরগির দাম ৭৫০ থেকে ৮০০ টাকার মধ্যে। তবে কিছুটা স্বস্তি রয়েছে ব্রয়লার মুরগিতে, যা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়।

বিক্রেতারা বলছেন, জ্বালানি সংকট ও খাদ্যের উচ্চমূল্যের কারণে উৎপাদন কমেছে। অনেক খামারি লোকসানের কারণে ব্যবসা ছেড়ে দিয়েছেন, যার প্রভাব পড়েছে সরবরাহে।

এদিকে ক্রেতাদের অভিযোগ, এমন উচ্চ মূল্যস্ফীতির সময়ে বাজারদর বাড়া সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করছে। জ্বালানি সংকটকে অজুহাত করে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।