ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ৩৫ দেশের বৈঠক ডাকছে যুক্তরাজ্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১১:০৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১১:০৭:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ৩৫ দেশের বৈঠক ডাকছে যুক্তরাজ্য ছবি সংগৃহীত

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী পুনরায় চালু করতে প্রায় ৩৫টি দেশকে নিয়ে ভার্চুয়াল বৈঠক আয়োজন করছে যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 

বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠেয় এই বৈঠকের আয়োজন করছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে।
 

এর আগে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ কমাতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা হ্রাস এবং হরমুজ প্রণালী চালু করা জরুরি। তিনি সতর্ক করে বলেন, এই প্রক্রিয়া সহজ হবে না।
 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালীতে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সম্ভাব্য মাইন ব্যবহারের হুমকি দিয়ে কার্যত নৌপথটি নিয়ন্ত্রণে নিয়েছে। এর ফলে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে।
 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, প্রণালীটি তাদের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং শত্রুপক্ষের জন্য এটি বন্ধই থাকবে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
 

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে। তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 

বিশ্লেষকরা বলছেন, শান্তিকালে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এর ওপর নিয়ন্ত্রণ বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে।
 

আসন্ন বৈঠকে যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশ অংশ নেবে, যারা সম্প্রতি হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার পক্ষে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে।
 

এদিকে, ন্যাটো জোট নিয়ে সাম্প্রতিক সমালোচনার মধ্যেও ন্যাটো-এর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন স্টারমার। তিনি বলেন, জোটটি দীর্ঘদিন ধরে বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করে আসছে এবং যুক্তরাজ্য এর প্রতি অঙ্গীকারবদ্ধ।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।