ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

লর্ডসে রোমাঞ্চকর জয়, সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০১:২০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০১:২০:২৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
লর্ডসে রোমাঞ্চকর জয়, সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড ছবি সংগৃহীত
লর্ডসে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্টে নাটকীয় এক ম্যাচে ভারতকে ২২ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড। পঞ্চম দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৩৫ রান, ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৬টি উইকেট। সমতায় থাকা ম্যাচে উত্তেজনা ধরে রাখে শেষ বল পর্যন্ত।

ভারতের প্রথম ইনিংসের ৩৮৭ রানের জবাবে ইংল্যান্ডও করে সমান ৩৮৭ রান। ফলে ম্যাচের ফল নির্ধারণের দায়িত্ব এসে পড়ে দ্বিতীয় ইনিংসে। চতুর্থ দিন শেষে ম্যাচ হেলে ছিল দুই দিকেই। তবে পঞ্চম দিনে লাঞ্চের আগেই ভারতের ৮ উইকেট তুলে নিয়ে নিয়ন্ত্রণ নেয় ইংলিশরা। রান তখন ১১২। মনে হচ্ছিল, জয় শুধু সময়ের অপেক্ষা।

কিন্তু এরপর প্রতিরোধ গড়ে তোলেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরা। নবম উইকেটে তারা গড়েন ৩৫ রানের জুটি, খেলেন ১৩২ বল। বুমরার বিদায়ের পর সিরাজ ৩০ বল ধরে টিকে থেকে লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত শোয়েব বশিরের বলে সিরাজ বোল্ড হলে ২২ রানের রোমাঞ্চকর জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

অসাধারণ ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। ১৮১ বল মোকাবিলা করে ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। দলকে জেতাতে না পারলেও এই ইনিংস তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা বলে ধরা হচ্ছে।

চার বছর পর টেস্টে ফিরে আলো ছড়িয়েছেন জোফরা আর্চার। ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তিনি—প্রথম ইনিংসে ২টি, দ্বিতীয় ইনিংসে ৩টি। অধিনায়ক বেন স্টোকস দ্বিতীয় ইনিংসে শিকার করেন ৩ উইকেট।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
 
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।