ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত

যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে প্রতারণা, মিরপুরে গ্রেফতার ২

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৯:১৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৯:১৯:২২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে প্রতারণা, মিরপুরে গ্রেফতার ২ ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

গ্রেফতাররা হলেন শাহারুল ইসলাম বাপ্পি (৪৯) ও বাচ্চু মিয়া (৪৩)।
 

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর দারুস সালাম এলাকার মাজার কো-অপারেটিভ মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নথি, সিল, স্ট্যাম্প ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
 

পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্র জানায়, ওই মার্কেটের ‘মায়ের দোয়া ফটোকপি অ্যান্ড কম্পিউটার’ নামে একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 

অভিযানে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে তৈরি জাল নিয়োগপত্র, সরকারি লোগো সম্বলিত প্যাড, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, একাধিক সিল ও স্ট্যাম্প প্যাড, দুটি হার্ডডিস্ক, একটি এলইডি মনিটর এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 

তদন্তে জানা গেছে, গ্রেফতাররা যুক্তরাষ্ট্র দূতাবাস–এ চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।
 

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতারণা ও সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।