ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত

দারিদ্র্য বিমোচনে যাকাত: শায়খ আহমাদুল্লাহ ও মুফতি মালেককে নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ১১:১৪:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ১১:১৪:১৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
দারিদ্র্য বিমোচনে যাকাত: শায়খ আহমাদুল্লাহ ও মুফতি মালেককে নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন ছবি: সংগৃহীত

​দেশে দারিদ্র্য বিমোচনের শক্তিশালী হাতিয়ার হিসেবে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও স্বচ্ছ করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশ থেকে দারিদ্র্য নির্মূল করতে সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা প্রবর্তনের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

​বৈঠকের অন্যতম প্রধান সিদ্ধান্ত হিসেবে বর্তমান জাকাত বোর্ড পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। এই কমিটিতে বিশিষ্ট আলেম ও বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দেশের শীর্ষস্থানীয় কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম-ওলামাদের সমন্বয়ে এই কমিটি পূর্ণাঙ্গ করা হবে। আগামী ১০ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়কে কমিটির পূর্ণাঙ্গ সদস্যদের নাম প্রস্তাব করতে বলা হয়েছে, যারা দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে তাদের সুপারিশমালা পেশ করবেন।

 

​উল্লেখ্য যে, গত ৭ মার্চ আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনের যে আশাবাদ ব্যক্ত করেছিলেন, আজকের বৈঠকটি ছিল তারই বাস্তব প্রতিফলন। বৈঠকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং শায়খ আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন। বিশ্লেষকরা মনে করছেন, অভিজ্ঞ আলেম ও অর্থনীতিবিদদের সমন্বয়ে গঠিত এই কমিটি দেশের জাকাত সংগ্রহ ও বণ্টন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সক্ষম হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।