ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত

চাতরি চৌমুহনী বাজারে অবৈধ স্থাপনা, গাড়ির স্ট্যান্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ১২:২৯:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ১২:২৯:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
চাতরি চৌমুহনী বাজারে অবৈধ স্থাপনা, গাড়ির স্ট্যান্ড চট্টগ্রামের চাতরি চৌমুহনী বাজারে অবৈধ স্থাপনা ও গাড়ির স্ট্যান্ডের কারণে বাড়ছে যানজট ও জনদুর্ভোগ।
আনোয়ারার সবচেয়ে ব্যস্ততম ও অতি গুরুত্বপূর্ণ চাতরি চৌমুহনী বাজারের দু’পাশের প্রধান সড়ক দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ দোকান বসিয়ে দখলে করে রেখেছে একাধিক অবৈধ সিন্ডিকেট। যার ফলে প্রতিনিয়ত যানজটের কারণে যাত্রী ভোগান্তি ছাড়াও এসব সিন্ডিকেটের দাপটের কাছে অসহায় সাধারণ মানুষ। প্রশাসনের নাকের ডগায় এসব সিন্ডিকেট লাখ লাখ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। এদের দাপটের কাছে প্রশাসনও অনেকটা অসহায় মনে হয়। ফলে বাজারের সার্বিক ব্যবস্থাপনা ও জন হয়রানির কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় সচেতন মহলে ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি ও নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে গত বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভায় আনোয়ারা কর্ণফুলীর আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অতি দ্রুত চাতরি বাজারের যাবতীয় অবৈধ স্থাপনা, সড়ক দখল করে গড়ে ওঠা সিএনজি ও ব্যাটারিচালিত স্ট্যান্ড অপসারণের নির্দেশ দেন। স্থানীয়রা এমপির নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
 
এলাকাবাসীর দাবি– ব্যাটারিচালিত রিকশা ও সিএনজির চালকরা একাধিক সিন্ডিকেট করে মূল সড়ক দখল করে স্ট্যান্ড বানিয়েছে। সিন্ডিকেটগুলো নির্ধারিত গাড়ি ভাড়ার কয়েকগুণ বেশি ভাড়া আদায় করে থাকে। সাধারণ মানুষ এসব অনিয়মের প্রতিবাদ করলে সিন্ডিকেটের লোকজন দলবদ্ধভাবে যাত্রীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করছে। প্রশাসনকে জানালেও ভুক্তভোগীরা কোনো ধরনের সহায়তা পান না বলে অভিযোগ রয়েছে। যার কারণে এদের ভয়ে কেউ প্রতিবাদও করছে না। শুধু তাই নয়, বাজারের দুই পাশের সড়ক দখল করে গড়ে ওঠেছে শত শত অবৈধ দোকান। যা সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরায় প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। বাজারে রয়েছে অব্যবস্থাপনা আর অনিয়ম– এমন অভিযোগ ক্রেতাদের। মাছ, মাংস, মুরগি, তরকারি কিংবা মুদি দোকানে কিছু অসাধু ব্যবসায়ী ওজনে কম দিয়ে কারচুপি করছে; নকল পণ্য বিক্রি করা হচ্ছে দেদারছে। মানুষ বাধ্য হয়ে নানা প্রয়োজনে বাজারে আসছে এবং ঠকছে। ক্রেতারা বলছেন, বাজারের এসব অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সকালে অভিযান চালালেও বিকালে আবার একই রূপ দেখা যায়।
 
এমন অবস্থায় স্থানীয় সংসদ সদস্য সরওযার জামাল নিজাম গত বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদে আইন–শৃঙ্খলা কমিটির প্রথম সভায় প্রশাসনকে অতি দ্রুত চাতরি চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করে সকল অবৈধ দোকান সড়ক থেকে উচ্ছেদ এবং সকল অবৈধ পরিবহন সিন্ডিকেট ভেঙে দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, এ ব্যাপারে উপজেলা ও পুলিশ প্রশাসনের কোনো ধরনের গাফিলতি বরদাশ্‌ত করা হবে না। এমপি সরওয়ার জামাল নিজামের এ ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা অতি দ্রুত এমপির ঘোষণা বাস্তবায়ন করার দাবি জানান।
 
উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর চাতরী চৌমুহনী বাজারে প্রশাসনের অভিযান পরিচালিত হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।