ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সেন্টমার্টিনের পরিবেশকর্মী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১০:৪০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ১১:২৯:৫৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সেন্টমার্টিনের পরিবেশকর্মী প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখা সংগঠক আব্দুল মালেক (২৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখা সংগঠক আব্দুল মালেক (২৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় ট্রাক ও সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে তিনি মারা যান। তিনি সেন্টমার্টিন ইউনিয়নের বাসিন্দা। এই ঘটনায় আরো এক সিএনজি যাত্রী গুরুতর হয়েছেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মালেকদের বহনকারী সিএনজিটি রামু থেকে কঙবাজার শহরে দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আাসা একটি ডাম্প ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আব্দুল মালেকসহ সিএনজিতে থাকা যাত্রীরা। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।
 
নিহতের বড় ভাই আবদুর রহীম জিহাদী জানান, সৌদি আরব যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে আবদুল মালেক রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় অবস্থিত কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিনের একটি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। বুধবার ছিল প্রশিক্ষণের শেষ দিন। প্রশিক্ষণ শেষে কঙবাজার ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, আব্দুল মালেক কঙবাজার থেকে প্রকাশিত দৈনিক হিমছড়ি পত্রিকায় কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষা, অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় বাসিন্দাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সক্রিয় ছিলেন।
 
সহকর্মীরা জানান, মালেক ছিলেন সাহসী ও স্পষ্টভাষী একজন সংগঠক। দ্বীপবাসীর নানা সমস্যা তুলে ধরতে তিনি নিয়মিত লেখালেখি ও সংগঠনিক তৎপরতা চালিয়ে যেতেন। তার মৃত্যুতে দ্বীপের পরিবেশ আন্দোলনে বড় শূন্যতা সৃষ্টি হলো বলে মনে করছেন স্থানীয়রা।
 
রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ নাসির উদ্দীন জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।