ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি

বরিশালে আদালত কক্ষে ভাঙচুরের অভিযোগে ১২ আইনজীবী নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৯:৪০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৯:৪০:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
বরিশালে আদালত কক্ষে ভাঙচুরের অভিযোগে ১২ আইনজীবী নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ছবি সংগৃহীত

বরিশাল আদালতে বিচারককে অপমান, বিচারকার্যে বাধা ও এজলাসে ভাঙচুরের অভিযোগে দুই পাবলিক প্রসিকিউটর (পিপি), তিন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)সহ ১২ আইনজীবী নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করা হয়েছে।
 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলাটি করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম।
 

মামলায় নাম উল্লেখ করা ১২ জনের মধ্যে রয়েছেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক মীর্জা রিয়াজুল ইসলাম, জেলা পিপি আবুল কালাম আজাদ, মহানগর পিপি নাজিম উদ্দিন পান্না, এপিপি হাফিজ উদ্দিন বাবলু, এপিপি তারেক আল ইমরান, এপিপি আবুল কালাম আজাদ ইমন, আইনজীবী নেতা মহসিন মন্টু, মিজানুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট সাঈদ এবং অ্যাডভোকেট বশির উদ্দিন সবুজ।
 

থানা সূত্র জানায়, আদালত এলাকায় মহড়া ও ত্রাস সৃষ্টি করে বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানো, বিচারককে অপমান ও বিচারকার্যে বাধা দেওয়া, সরকারি কর্মচারীর কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
 

মামলা দায়েরের পর আদালত প্রাঙ্গণ থেকে সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে বরিশাল আইনজীবী সমিতির ভবনের একটি কক্ষ থেকে তাকে আটক করে যৌথবাহিনী।
 

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার দুপুরে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তউল্লাহ একটি মামলার শুনানি করছিলেন। এ সময় একদল আইনজীবী এজলাসে প্রবেশ করে চিৎকার-চেঁচামেচি ও বেঞ্চে ধাক্কাধাক্কি করেন। ভিডিওতে একজন আইনজীবী বিচারকের সামনে গিয়ে উচ্চস্বরে কথা বলেন এবং বেঞ্চে আঘাত করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এজলাসে প্রথম প্রবেশকারী ছিলেন সাদিকুর রহমান লিংকন।

এর আগে সোমবার আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। এ ঘটনার প্রেক্ষাপটেই পরদিন আইনজীবীদের এজলাসে প্রবেশের ঘটনা ঘটে বলে জানা যায়।

গ্রেপ্তারের পর আইনজীবী সমিতির একাংশ বিক্ষোভ সমাবেশ করে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।